প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) একটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি, লিফলেট বিতরণ, বৈজ্ঞানিক সেমিনার, প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘মানুষ, প্রাণী ও পরিবেশ সুরক্ষা—অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে এখনই প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইটিআইডির পরিচালক ডা. ইফতেখার আহমদ।
অনুষ্ঠানে বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন প্রাতিষ্ঠানিক বার্ষিক অ্যান্টিবায়োগ্রাম উপস্থাপন করেন। তিনি বিআইটিআইডির মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষিত কালচার নমুনার প্রতিবেদন পর্যালোচনা করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনা সভায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন বিআইটিআইডির ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহাবুব আনাম শাহরিয়ার খান এবং কমিউনিটি মেডিসিন ও এপিডেমিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুমানা রশীদ।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করতে হলে এর দায়িত্বশীল ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পেশাজীবী এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসব কর্মসূচিতে বিআইটিআইডির চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন