প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সম্ভাব্য নাশকতা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা এবং জনসমাগমস্থলগুলোতে বিশেষ নজরদারি জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোর থেকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেট, লারমা স্কয়ার, বোয়ালখালী নতুন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং যানবাহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো গোষ্ঠী যেন জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এজন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।
দীঘিনালা থানার ডিউটিরত এসআই মো. কাজী বখতিয়ার হোসেন জানিয়েছেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। আইনবিরোধী কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জনসাধারণকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। যদি কোনও সন্দেহজনক কার্যক্রম দেখা যায়, তাহলে দ্রুত পুলিশকে অবহিত করার বিষয়টি অনুরোধ করা হচ্ছে।
এদিকে, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বাড়তি উপস্থিতি ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, নিরাপত্তা জোরদার হওয়ায় তারা নিজেদের অনেক বেশি নিরাপদ অনুভব করছেন।
সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই সক্রিয় অবস্থান জনমনে আস্থা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন