ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হঠাৎ বিকল টেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস


হঠাৎ বিকল টেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট অবস্থায় আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে এসে সংযুক্ত করা হয় এবং সেই ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

আমাদের তথ্যসূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশ করার পরপরই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।

রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা ওঠানামা শেষ করার পর ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ট্রেন স্টেশনে আটকে যায়।

আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জামালপুর রেলওয়ে স্টেশনে এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে, যার ফলে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকে থাকে। পরে বিকল্প ইঞ্জিন এনে দ্রুত সংযুক্ত করা হয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার দিকে যাত্রা শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে। এ অভিযানে ১৩ জন জেলেকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছ ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

আচরণের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আটক করা ১৩ জন জেলেকে, ৭টি ট্রলিং জাল এবং ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদ যুগে যুগে একজনই জন্ম নেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


আবু সাঈদ যুগে যুগে একজনই জন্ম নেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। টিয়ারশেল ও লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বুক পেতেছি, গুলি কর। তার মতো সাহসী মানুষ যুগে যুগে একজনই জন্ম নেন।

 বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই শহীদ দিবস’ ও শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রতিমন্ত্রী বলেন, ‘আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেয়া হবে না।’ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের রায় কার্যকর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে এ বিষয়ে সরকার ও বিরোধী সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে আঞ্চলিকভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানান ফরহাদ হোসেন আজাদ। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুফল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়বে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’ এসব ষড়যন্ত্র মোকাবিলায় এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, "মানিকগঞ্জের মানুষের মধ্যে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা মুসলমান, হিন্দু ও খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করছি। মানিকগঞ্জের মতো এত সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জেলা হয়তো খুব কমই আছে। এর প্রতিফলন আপনারা নির্বাচনের সময়ও দেখেছেন।"

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এর পর মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।

এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ ভক্ত অংশ নেন। মন্ত্রী এই প্রসঙ্গে বলেন, তিনি সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মানিকগঞ্জের উন্নয়নে একে অপরের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে সাত দিন ধরে একটি অস্থায়ী মেলা বসেছে। এছাড়া, ২৪ জুলাই বিকেলে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে আইনের ভিত্তিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে আইনের ভিত্তিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবিটি মন্ত্রণালয়ের।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। বরং, তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হোক।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নীতিগতভাবে, আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য, কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটাই বিএনপির দীর্ঘদিনের অবস্থান।’

তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী আনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য সংগঠনগুলোকে বিচারের আওতায় আনার সুযোগ করে দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘পূর্বে এই আইনের অধীনে কেবল ব্যক্তিদের বিচার করা যেত। এখন সংশোধিত বিধানের অধীনে সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনা যাবে।’

মন্ত্রী আরো বলেন, সরকার বিশ্বাস করে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী এবং যথাযথ তদন্তের পর দলটিকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, তদন্ত শেষ হলে এবং ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হলে, সেই সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে এবং আদালত সেই দলের ভাগ্য নির্ধারণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%