১১:৫৯ পি.এম
খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেছেন, ‘সকালসন্ধ্যা’ ও ‘এইসব দিনরাত্রি’র মতো জনপ্রিয় নাটকের নির্মাতা মুস্তাফিজুর রহমানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান গত রোববার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন