প্রিন্ট এর তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:৫৫ পি.এম
শাহেদল ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে মতবিনিময় সভা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বাসুরচর পূর্বপাড়া নূরে এলাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
নুরু উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে এবং মোঃ সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাকির হোসেনকে আসন্ন নির্বাচনে পুনরায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাকির হোসেন ইতিপূর্বে ২০১১ এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এই ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকায় একাধারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট সংস্কার, বিভিন্ন উপাসনালয়ের উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহায়তা করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি কেবল সরকারি অনুদানের দিকে তাকিয়ে না থেকে সবসময় নিজ উদ্যোগে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার চেষ্টা করেছি। আপনারা আবারো সুযোগ দিলে অতীতের মতোই সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব।"
সভায় বক্তব্য দেন — হযরত আলী, মাহাবুবুর রহমান, রবি হোসেন, আবু বাক্কার, স্বাধীন, রইছউদ্দীন, কাদির, পল্টু মিয়া, ফারুখ মিয়া, দুলাল মিয়া, খায়রুল, লিয়াজ উদ্দীন, হানিফ ও রহিম ও সাধারণ নারী ভোটারসহ এলাকার আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"