প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসে তার নাম অমর হয়ে থাকবে। ১৯৫৮ সালে সুইডেনের মাটিতে যে দলটি প্রথমবার বিশ্বসেরার মুকুট পরেছিল, সেই দলের সদস্য ছিলেন দিনো সানি। তার পাসিং, রক্ষণ সামলানোর দক্ষতা ও ফ্রি-কিকে পারদর্শিতা ব্রাজিলকে অতিরিক্ত শক্তি প্রদান করেছিল। সেই কিংবদন্তি ফুটবলার আর আমাদের মাঝে নেই।
গতকাল ৯৪ বছর বয়সে দিনো মারা গেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক এই মিডফিল্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্থাটির সভাপতি সামির জাউদ।
১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে দিনো ছিলেন একটি গুরুত্বপূর্ণ সদস্য। অস্ট্রিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয় দিয়ে তার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র হওয়া ম্যাচেও তিনি মাঠে ছিলেন। তবে পেশির চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারেননি। পরে তার জায়গায় খেলেন জিতো। শেষ পর্যন্ত পেলে, গারিঞ্চাদের সঙ্গে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে ৪ গোল করেছেন দানি। ১৯৫৮ সালের বিশ্বকাপ ছাড়াও তিনি ওসওয়ালদো ক্রুজ কাপ, বার্নার্দো ও’হিগিন্স কাপ ও রোকা কাপ জিতেছেন।
ক্লাব ফুটবলেও দিনোর ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচে তিনি ১১৩ গোল করেছেন। বোকা জুনিয়র্স ও এসি মিলানেও খেলেছেন। মিলানের হয়ে তিনি লিগ শিরোপা ও ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। পরে কোচ হিসেবেও সাফল্য অর্জন করেছেন। ইন্টারন্যাসিওনালের হয়ে তিনি টানা তিনটি রাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন