১১:০৮ এম
বিএনপি'র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের আগে শপথ নিতে হবে।
শপথ পাঠ করাতে তাকে ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, যখন স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন তার সংসদীয় কার্যাবলী পালন করেন ডেপুটি স্পিকার। অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের পূর্বে নির্ধারিত শপথ গ্রহণ করতে হয়। এই শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
এই সাংবিধানিক কাঠামোর মধ্যে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর ফলে সংসদের স্পিকারের কার্যাবলী পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ পাঠ করানোর দায়িত্ব কায়সার কামালের ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগে বিএনপির আইন সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক প্রক্রিয়া চূড়ান্তভাবে কিভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন