০৬:১১ পি.এম
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের জারামানা শহরের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকিতে গ্রেনেড হামলার কারণে তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হন। এই ঘটনার মাধ্যমে তার সঙ্গে থাকা আরেক সন্দেহভাজনকে কর্তৃপক্ষ গ্রেফতার করেছে।
আজ শুক্রবার (৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়া নিউজ জানিয়েছে, নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামান।
নিরাপত্তা সূত্র জানায়, তল্লাশির একপর্যায়ে তাদের একজন হঠাৎ একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি নিরাপত্তা চৌকির দিকে পরপর দুটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন, যার ফলে আহত হন তিনজন নিরাপত্তা সদস্য। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলাকারী তৃতীয় একটি গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করলে সেটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা ও মাদক পাচারসহ একাধিক অপরাধ মামলার পলাতক আসামি ছিলেন। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ঘটনার স্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার পূর্ণাঙ্গ পটভূমি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার জন্য এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: সৌদি আরবে ভ্রমণেচ্ছুদের জন্য নতুন পর্যটন ভিসার সুখবর
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন প্যালেস অফ জাস্টিসের কাছের এলাকায় ঘটনাটি ঘটে যার কারণে ব্যস্ত এলাকাটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন