ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও তার দুই ভাই আটক


সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও তার দুই ভাই আটক

সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান এবং আব্দুস শুক্কুরসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আরও একজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। পুলিশ জানিয়েছে, তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পুলিশ নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে। ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলে প্রবেশ করে।

অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে, এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয় এবং পরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে আটককৃতদের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে কেন তারা সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: পরশুরামে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার এই সব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে: ২৫ নভেম্বরের তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


ঢাকার এই সব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে: ২৫ নভেম্বরের তালিকা

ঢাকাতে কেনাকাটার জন্য প্রতিদিন কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন হয়। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনার সম্মুখীন হতে হতে পারেন আপনি।

বুধবার (২৫ নভেম্বর) জানুন, কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মিস ইউনিভার্স প্রতিযোগিতা

মাহি মিস ইউনিভার্স গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


মাহি মিস ইউনিভার্স গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পূর্বে সুখবর দিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরের দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনাল।

চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে মাহি এক সুখবর জানিয়েছেন। তিনি জানান, দর্শক ভোটে অন্যদের পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন। এদিন ভোরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন।

মাহি তার পোস্টে লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি আরও লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ এরপর তিনি মুকুটের ইমোজি যুক্ত করেছেন।

তবে ভোটগ্রহণের এই শেষ এক ঘণ্টায় কী ঘটছে, সেসব চূড়ান্ত ফলাফল ঘোষণার পর জানা যাবে। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জন থেকে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাবেন।

গত ২২ নভেম্বর প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বে প্রতিযোগীদের উপস্থাপনের আসর ছিল। দুটি পর্বেই পোশাক ও হাঁটার স্টাইল নিয়ে মাহির প্রশংসা হয়েছে। এখন শুধু চূড়ান্ত পর্বের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ এম


রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এই সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা ছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

এই দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের একটি উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।

এসব বিশ্লেষণের ফলাফল অনুযায়ী পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বাসসকে বলেন, "দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।"

তিনি আরও বলেন, "এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।"

এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, "অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।" সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই তারা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশিত

নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। তাই, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নামাজের সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে-

জোহরের নামাজের সময় শুরু হবে বেলা ১১টা ৪৬ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে ৩টা ৩৫ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৫টা ১৪ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৬টা ৩০ মিনিটে।

উল্লিখিত সময়ের সাথে সংশ্লিষ্ট বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%