১১:০০ পি.এম
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মম এই খুনের ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিশু-কিশোর সমাবেশ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলাধুলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়।
যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যান।
এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামের এক তরুণ আচমকাই তার ওপর হামলা চালায় এবং সজোরে লাথি কিল-ঘুষি মারে। যার ফলে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ৭ পুলিশ সদস্য এএসআই পদে সুপারিশপ্রাপ্ত
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন