ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেছেন, যা দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরিত করে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবক এবং উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন এবং সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, তৃণমূল পর্যায়ে অনেক সম্ভাবনাময় প্রযুক্তি ও ধারণা তৈরি হলেও নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে সেগুলো বাস্তবে রূপ পায় না। প্রশাসনিক ও আর্থিক এসব প্রতিবন্ধকতা দূর করে মেধাস্বত্ব সংরক্ষণ এবং বাণিজ্যিক সম্প্রসারণ করাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

আগামীকাল মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রান্তিক জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এই মেলায় কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সূত্র: বাসস

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরের ভাটখৈর উচ্চ বিদ্যালয়ে এককালীন দাতা সদস্য হওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ পি.এম


গোমস্তাপুরের ভাটখৈর উচ্চ বিদ্যালয়ে এককালীন দাতা সদস্য হওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর উচ্চ বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠনের লক্ষ্যে ‘এককালীন দাতা সদস্য’ আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, এককালীন (এক টার্ম) দাতা সদস্য মনোনয়নের জন্য আগ্রহী ব্যক্তিদের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা পে-অর্ডারের মাধ্যমে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। ব্যাংক জমা নিশ্চিত করে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয় অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

ফরম ও ফি সংক্রান্ত তথ্যাবলি:

দাতা সদস্য ফি: ৫০,০০০/- টাকা (পে-অর্ডারের মাধ্যমে প্রদেয়)

মনোনয়ন ফরম সংগ্রহের শেষ তারিখ: ২০/০৯/২০২৬

বিদ্যালয় অ্যাকাউন্ট নম্বর: ০১০০০০৪২৯১৩৫০৭

আগ্রহী এলাকাবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফরম সংগ্রহ করতে বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভাটখৈরী উচ্চ বিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ মুছে দেওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ কাজে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে। আপনারাও এই সরকারের অংশ।’

নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের এ কর্মসূচি সফল করতে মহিলা দলের নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার দেশের সম্পূর্ণ লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং তিনটি কৌশলগত দ্বীপ দখল করেছে। এই আকস্মিক অভিযানের ফলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নৌপথের ওপর তাদের কর্তৃত্ব আরও দৃঢ় হয়েছে।

এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

ইরানের কয়েক মাসের হরমুজ প্রণালী অবরোধের পর নতুন এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে।

শুক্রবার হুতিদের এই অগ্রযাত্রাকে ইরান স্বাগত জানিয়েছে।

এক সপ্তাহের অভিযানে শত শত মানুষের প্রাণহানির পর ইয়েমেন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরা লোহিত সাগর এবং সুয়েজ খালের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দাবের প্রণালীর ইয়েমেন অংশের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিয়েছে।

সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের একজন স্থানীয় কর্মকর্তা শুক্রবার বলেছেন, হুতিরা ‘বাব আল-মান্দাব এলাকা ও মায়্যুন দ্বীপের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছে।’

পরে সরকারের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা প্রণালীর আরও দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ— গ্রেটার হানিশ ও লেসার হানিশ দখল করেছে।

এইভাবে প্রণালীর ওই দুটি দ্বীপও তাদের নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে তারা লোহিত সাগরের পুরো উপকূলীয় এলাকা দখল করেছে।

ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘পশ্চিম উপকূলে আমাদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকাই এখন তাদের দখলে চলে গেছে।’

এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা বাব আল-মান্দাবের উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং তারা সামরিক যান নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছে।

বিশেষ করে প্রণালীর মাঝখানে অবস্থিত মায়্যুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে হুতিদের সক্ষমতা আরও বৃদ্ধি পেতে পারে।

গত জুলাই থেকে তারা সৌদি তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরব ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল পরিবহনের পথ বাধাগ্রস্ত হওয়ায় লোহিত সাগরপথে তেল পরিবহনের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের শুক্রবার হুতিদের এই ‘বিরাট বিজয়ের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের গবেষক ফারেয়া আল-মুসলিমি এএফপিকে বলেছেন, ‘এখন ইরানিরা শুধু হরমুজ প্রণালীই নিয়ন্ত্রণ করছে না, তারা মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথও নিয়ন্ত্রণ করছে।’

এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়েছে।

এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সর্বশেষ অগ্রযাত্রার পর সৌদি আরব ছাড়া অন্য সবার জন্য বাব আল-মান্দাব প্রণালি দিয়ে নৌযান চলাচল নিরাপদ।

উভয় পক্ষের সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে, হুতিদের এই অভিযানে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা শুক্রবার জানিয়েছে, সংঘাতের কারণে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া এই সংঘাত দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের অংশ। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর এই গৃহযুদ্ধ শুরু হয়।

হুতি সমর্থক আবদুলহামিদ দাইফাল্লাহ প্রণালী ও এর আশপাশে গোষ্ঠীটির ‘বড় বিজয়ের’ প্রশংসা করেছেন।

সানা শহরের এই বাসিন্দা বলেছেন, ‘তারা চার বছর ধরে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল।’

এদিকে দীর্ঘদিনের শত্রু সৌদি আরবের বিরুদ্ধে এ সপ্তাহে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এতে সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন।

কাপারনিকাস সেন্টিনেল ডেটার বৃহস্পতিবারের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মদিনার কাছে কালো ধোঁয়া উড়ছে। ওই এলাকা দিয়ে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লোহিত সাগর উপকূলের দিকে গেছে।

লোহিত সাগর উপকূলে নতুন অভিযান শুরুর আগেই ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি এলাকা হুথিদের নিয়ন্ত্রণে ছিল।

সম্প্রতি তারা হোদেইদা ও তাইজ প্রদেশের সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালায় এবং উপকূল ধরে দক্ষিণ দিকে অগ্রসর হয়। বৃহস্পতিবার তারা বাব আল-মান্দাবের উত্তরে অবস্থিত পমাখা বন্দরনগরী ও জুকার দ্বীপ দখল করে।

মোচা থেকে রাতের আঁধারে পালিয়ে আসা ৪৬ বছর বয়সী মোহাম্মদ এএফপিকে বলেছেন, ঐতিহাসিক শহরটিতে তখন ‘প্রলয়ঙ্করী পরিস্থিতি’ বিরাজ করছিল।

শুক্রবার ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, তারা তাইজ-মোচা সড়কের আশপাশের এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, তারা বিমান হামলার শব্দ শুনেছেন।

হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবও বিমান হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সদর দপ্তর এডেন থেকে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে।

তবে এতে হুতিদের অগ্রযাত্রা থামানো যায়নি।

হুতি-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার মোচা বিমানবন্দরে সৌদি বাহিনী দুটি বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে, স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শহরের সমুদ্রবন্দরে অজ্ঞাত উৎস থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী বক্তব্য এবং কর্মসূচির প্রদর্শিত চিত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রত্যক্ষ করেন।

ভিডিও কনফারেন্সে কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%