ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং
কাশিয়ানী

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ


ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ মিছিল করেছে। সড়ক অবরোধ করে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং সড়কে আগুন জ্বালিয়ে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে যখন তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে তখন ওই মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

কিছু সময় মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের ফলে অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যান্ত্রিক ত্রুটি : বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


যান্ত্রিক ত্রুটি : বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী

নেপালের কাঠমান্ডুতে যন্ত্রপাতির ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

নির্ধারিত সময় অতিক্রম করলেও ফ্লাইটটি ছাড়তে না পারায় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ৭ ঘণ্টা ধরে থাকা ১২৭ জন যাত্রী সেখানে আটকা থাকেন।

পরে তাদের একটি বিকল্প উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনা হয়।

যাত্রীরা সোমবার রাত ১২টার পর ঢাকায় পৌঁছান।

 

জানা যায়, রবিবার বিকেলে ঢাকার লক্ষ্যে উড্ডয়ন করার আগে ফ্লাইটটিতে একটি ত্রুটি ধরা পড়ে। এর পর যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফেরত নেওয়া হয়।

প্রায় সাত ঘণ্টার পর বিকল্প উড়োজাহাজে করে সোমবার রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্রে জানা গেছে, ফ্লাইটটির নম্বর ছিল বিজি-৩৭২। রবিবার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে উড়োজাহাজটি ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ত্যাগ করে।

রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর উড়োজাহাজটি আবারও টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে তা সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি। বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

অন্য যাত্রীদেরও নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কথা উল্লেখ করেন তিনি।

এদিকে আটকে থাকা যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপকের তথ্য অনুযায়ী, ১২৭ যাত্রীকে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।

 

পরে ওই বিকল্প উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়। রাত ১২টা ১০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এখানে একটি বারের জন্যও কখনো কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটে নি।

মাহদী আমিন আরও বলেছেন, অনেক সময় বাকস্বাধীনতা সীমালঙ্ঘন করেছে। তিনি বলেছেন, আমরা দেখেছি কীভাবে উস্কানি দেওয়া হয়েছে এবং উশোভন আচরণ করা হয়েছে। তবে, সরকারের সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে -যেভাবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন- সেটিকে ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে, রাজধানীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত ছয় মাসে বিশেষভাবে চোখে পড়ার মতো বিষয় হলো, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। এই ছয় মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারী কার্যক্রমে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জানান, গত ছয় মাসে জনগণের দিকে থেকে সরকারকে অভূতপূর্ব জনসমর্থন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর যেখানেই গমন হয়েছে, সেখানেই জনগণের ঢল নেমে এসেছে অজস্র গণসম্পৃক্ত কর্মসূচিতে।

বর্তমান সরকার জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে।

তিনি বলেন, আজকের সরকারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের রক্তক্ষয়ী সংগ্রামে গুম-খুন হামলা ও মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। এই ধারাবাহিকতায় একজন সদা-সতর্ক জনগণের আকাঙ্ক্ষা হলো একটি বাংলাদেশ গঠন করা, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের অনুশাসন নিশ্চিত থাকবে।

আমরা ঠিক সেটিই সরকারের কার্যক্রমে দেখেছি। মাহদী আমিন বলেন, গত ছয় মাসে আমরা বাকস্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারে সর্বোচ্চ মানদণ্ড স্থাপন হয়েছে প্রত্যক্ষ করেছি, যেখানে একটি বারের জন্যও কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। তবে, অনেক সময় বাকস্বাধীনতা সীমালঙ্ঘন করেছে এবং আমরা দেখেছি, উস্কানি ও উশোভন আচরণ করা হয়েছে। কিন্তু সরকারের সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমেই -যেভাবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন- সেটিকে ধারণ করে জনগণের সরকার এগিয়ে চলেছে।

তিনি বলেন, আমরা দেখেছি, অত্যন্ত প্রাণবন্ত ও স্বতস্ফূর্ত সংসদ যেখানে সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন এবং সমালোচনা করেছেন। তারা যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তিনি জানান, সরকার গঠনের পর দেশের ইতিহাসে নজিরবিহীন সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ইয়াবা সরবরাহকালে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


লালপুরে ইয়াবা সরবরাহকালে গ্রেপ্তার ২

নাটোরের লালপুরে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময়, তাদের কাছ থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার সময় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, বলে জানিয়েছেন পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী পুকুরপাড় ঘাটচিলান এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার মো. আতিকুর রহমান আসিফ (২০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ।

কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না।’

সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল।

সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুর ধারে প্রতিদিন লাশ পাওয়া যেত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।’

অপর এক অংশে, তিনি আরো বলেন, অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেল।

সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক—একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি তার কর্মযজ্ঞ শুরু করেছেন।’

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রেখেছেন। দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%