প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
জানা যায়, রবিবার (২২ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার এবং এএসআই আব্দুল সাত্তার। এ সময় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি গ্রুপ তাদের চিনে ফেলে। এরপর আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা করেন।
এদিকে, সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের বড় ভাই শাহাবুদ্দিন মন্তব্য করেন, ‘আনোয়ার সবার আদরের ছিল। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার স্ত্রী ও দুইটি বাচ্চা আছে। তাদের কী হবে?’
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন