ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর


বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান মন্তব্য করেছেন যে, দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুই দিনের দাপ্তরিক সফরের অংশ হিসেবে আজ শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গভর্নর ৭-৮ আগস্ট চট্টগ্রামে সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন এবং নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সফরের প্রথম দিনে গভর্নর গণি বেকারির কাছে গিয়ে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। গণি বেকারির মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

গভর্নর বলেন, গণি বেকারির মতো বেশিরভাগ স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার, দেশের ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থার প্রতিফলন। ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাছাড়া, তিনি দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে একটি আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল), নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ডেটা সেন্টারের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


নতুন ডেটা সেন্টারের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রমের জন্য নতুন ডেটা সেন্টার চালু করতে অ্যামাজন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিশাল বেসরকারি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে। কোম্পানি এই বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে।

নতুন কেন্দ্রটি চালু হলে এটি যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের একক বৃহত্তম উৎসে পরিণত হতে পারে।

এআই কার্যক্রম দ্রুত চালু করতে প্রযুক্তি কোম্পানিগুলো প্রচলিত বিদ্যুৎ গ্রিডের বাইরে নিজেদের বিদ্যুৎ উৎপাদনের যত প্রচেষ্টা শুরু করেছে, অ্যামাজনের এই উদ্যোগও তার সর্বশেষ উদাহরণ।

খবরটি প্রথমবার জানায় বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার মাধ্যমে এ সপ্তাহে অ্যামাজনের দাখিল করা তিনটি ডেটা সেন্টার নির্মাণের অনুমতির সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির যোগসূত্র খুঁজে পায়। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে ‘জি ডব্লিউ র‌্যাঞ্চ’ নামে পরিচিত প্যাসিফিকো এনার্জি।

আগে দাখিল করা নথি অনুযায়ী, কেন্দ্রে ৩৫টি টারবাইন থাকবে এবং এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হবে ৭ দশমিক ৬৫ গিগাওয়াট। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা যেকোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বড়।

এদিকে ওহাইওতে ৯ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সফটব্যাংকের অংশীদারত্বে সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এটি নির্মিত হবে। ওই কেন্দ্রটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি একটি ডেটা সেন্টারেও বিদ্যুৎ সরবরাহ করবে।

টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন কেন্দটিকে বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি দেওয়া হতে পারে। এ পরিমাণ যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো একক উৎসের তুলনায় বেশি।

তবে নিয়মিত কোনো স্থাপনাই সাধারণত অনুমোদিত সর্বোচ্চ সীমায় নিঃসরণ করে না। অ্যামাজন বলেছে, নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করায় সাধারণ মার্কিন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না। এআই খাতের দ্রুত সম্প্রসারণের জন্য নতুন অবকাঠামো তৈরির খরচ বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ায় এরই মধ্যে অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে।

অ্যামাজনের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুতের পুরো খরচ বহনের ব্যাপারে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, পেকোস কাউন্টিতে পরিকল্পিত নতুন ডেটা সেন্টার ক্যাম্পাসটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চলবে। এতে টেক্সাসের পরিবারগুলোর বিদ্যুৎ খরচ বাড়বে না। বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের প্রক্রিয়া সম্পন্ন হলে সময় ও সুযোগ অনুযায়ী কেন্দ্রটি গ্রিডভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হবে।

অ্যামাজন আরও জানিয়েছে, ওই স্থানে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছে। পাশাপাশি, পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে, যাতে স্থানীয় পানির উৎসের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

অ্যামাজন আরও জানিয়েছে, ‘দ্য ক্লাইমেট প্লেজ’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর প্রতিশ্রুতি তারা বহাল রেখেছে। এ ছাড়া টেক্সাসে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করেছে কোম্পানিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সরদার নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সরদার নুরুল আমিন

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। শনিবার সকাল ১১টার সময় তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান।

এ পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. শাখাওয়াত হোসেন, এবং নাভারণ সার্কেল এএসপি মো. আরিফ হোসেন।

এছাড়া ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত হওয়ার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন, সেই উদ্দেশ্যে এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে, গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

তবে নির্ধারিত সময়, অর্থাৎ গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি বলে জানান কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতেই ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছিল পিবিআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের টিকটক ভিডিও থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ট্রাম্পের টিকটক ভিডিও থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

কপিরাইট নিয়মের কারণে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টিকটক ভিডিও থেকে পপ তারকা টেইলর সুইফটের হিট গান ‘অগাস্ট’ সরিয়ে ফেলা হয়েছে।

ব্যালকনিতে ট্রাম্প দম্পতির আতশবাজি দেখার একটি ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে শেষ পর্যন্ত আপত্তি তোলেন গানের স্বত্বাধিকারীরা।

সম্প্রতি টিকটকের প্রচারণামূলক অ্যাকাউন্টটিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের আতশবাজি দেখার একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল সুইফটের ২০২০ সালের প্রশংসিত অ্যালবাম ‘ফোকলোর’-এর হিট গান ‘অগাস্ট’। পোস্টের চার দিন পর শুক্রবার (৭ আগস্ট) ভক্তরা লক্ষ্য করেন, ভিডিওটির সাউন্ড ব্লক হয়ে গেছে। অ্যাপের মার্কিন সংস্করণে একটি নোটিফিকেশন দিয়ে লেখা উঠেছে— ‘কপিরাইটের মালিক এই সাউন্ডটি আপনার দেশে উপলব্ধ করেননি।’ যদিও অডিও সরিয়ে দেওয়া সত্ত্বেও ট্রাম্পের ১৪ মিলিয়ন অনুসারী সমৃদ্ধ অ্যাকাউন্টে পোস্টটি এখনও দৃশ্যমান।

তবে এর আগে টেন ট্রাম্পের অ্যাকাউন্টে পোস্ট করা সুইফটের ‘ফাদার ফিগার’ গানযুক্ত অন্য একটি ভিডিওর অডিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

পপ তারকা টেইলর সুইফটের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈরী সম্পর্ক নতুন কিছু নয়। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে পোস্ট করার পর ক্ষিপ্ত হয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ এর আগে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুইফটের ভুয়া ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প— যেখানে তুলে ধরা হয়েছিল যে গায়িকা নাকি ট্রাম্পের সমর্থক।

সেই সময়ে বিষয়টি তুমুল বিতর্কের সৃষ্টি করলেও ট্রাম্প বিষয়টিকে হালকাভাবেই নিয়েছিলেন।

টিকটক কর্তৃপক্ষের এই কপিরাইট পদক্ষেপের পর ট্রাম্প ও টেইলর সুইফটের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%