প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সেনবাগে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ছমির মুন্সির হাট জামিয়া আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ ৩৯ জন মিশকাত (ডিগ্রি) সম্পন্নকারী ছাত্রী এবং ৬৮ জন পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী হাফেজাকে সংবর্ধনা প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে মাদরাসার প্রাঙ্গণে, যা ছমির মুন্সির হাট পূর্ব বাজারে অবস্থিত, এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হালিমা খাতুন সিফাত এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুমি আক্তার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মোয়াজ্জেম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি ফরিদ আহমেদ, মুহাদ্দিস নুরুন্নবী আল আমিনী, মাওলানা নাজিমুদ্দিন ও মুফতি জামশেদ আলম। মাদরাসা সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ শতাধিক ছাত্রী অধ্যয়ন করছে। তাদের পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োজিত রয়েছেন। সুনামের সঙ্গে পরিচালিত এ প্রতিষ্ঠানটি এলাকায় নারী শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সুনামের কারণে অভিভাবকদের মধ্যে দিন দিন আগ্রহ ও আস্থা বাড়ছে। প্রতিবছরের ধারাবাহিকতায়, এবারও ৩৯ জন ছাত্রী মিশকাত (ডিগ্রি) পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেছে। পাশাপাশি ৬৮ জন ছাত্রী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ অর্জনকে স্বীকৃতি জানাতে অনুষ্ঠানে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন