ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

লিড নিয়েও লাঞ্চের আগে কোণঠাসা অস্ট্রেলিয়া


লিড নিয়েও লাঞ্চের আগে কোণঠাসা অস্ট্রেলিয়া

চতুর্থ দিনের সকালটি নিজের করে নিলেন মেহেদী হাসান মিরাজ। একের পর এক আলেক্স কেয়ারি, বো ওয়েবস্টার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকেও ফিরিয়েছেন এই স্পিনার।

মিরাজের বলেই ডিফেন্স করতে গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দেন কামিন্স। তার বিদায়ে ২০৭ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে ছিল অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ে সেই লজ্জা এড়াল স্বাগতিকরা। ইনিংস হার এড়িয়ে অস্ট্রেলিয়া ১৫ রানের লিড পেয়েছে। প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে ২৪৩ রানে ব্যাট করছে অজিরা।

আরও পড়ুন: সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতা নেওয়াজ আলী সর্দারের ইন্তেকাল

তবে সকালের সেশনে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ঘূর্ণিতে ৭ উইকেট হারিয়ে ম্যাচে বর্তমানে কোণঠাসা অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। ফলে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছেন টাইগাররা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়েছিল। আর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪২৬ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক ডেপুটি স্পিকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ এম


পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক ডেপুটি স্পিকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যের ভিত্তিতে জানা গেছে, রবিবার সকালে তার বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পাওয়ার সাথে সাথে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আশিস বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বাস করতেন। তিনি ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অদ্বিতীয়ভাবে রামপুরহাটের বিধায়ক ছিলেন।

পাঁচবারের বিধায়ক, এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় একাধিক বার দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ঢোকার চেষ্টা, মরক্কোয় আটক ১১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ এম


স্পেনে ঢোকার চেষ্টা, মরক্কোয় আটক ১১১

মরক্কোর পুলিশ স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অনুপ্রবেশের চেষ্টা করায় অন্তত ১১১ জনকে আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসীদের সীমান্ত পার হওয়ার আহ্বান আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

এই ঘটনার মধ্যে গতকাল শনিবার এই ঘটনা ঘটে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে সাব-সাহারা আফ্রিকার ১০৯ জন অভিবাসী এবং দুই মরক্কোর নাগরিক রয়েছেন। তাদের আটক করা হয় মরক্কোর শহর ফনিদেক ও এর আশপাশ থেকে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ৭২ হাজারের বেশি অভিবাসী সেউতায় ঢোকার চেষ্টা করেছিলেন।

ওই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের ভেতরে উত্তেজনা তৈরি হয় এবং বিশ্বজুড়ে কট্টর ডানপন্থী দলগুলোর অভিবাসনবিরোধী বক্তব্য আরও জোরালো হয়। ইউরোপে প্রবেশের ওই চেষ্টায় অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছিল।

স্পেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের পাহাড়ে জড়ো হওয়া অভিবাসীদের ছত্রভঙ্গ করতে মরক্কোর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে সাংবাদিকরা ফনিদেকের বাইরের পাহাড়ি এলাকা থেকে দাঙ্গা নিয়ন্ত্রণের পোশাক পরা এবং সাদা পোশাকে থাকা শত শত পুলিশ সদস্যকে ফিরে আসতে দেখেন।

এ অবস্থায় মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে ফনিদেক ছাড়ার নির্দেশ দেয়।

স্পেনের সেউতায় সেনারা বিভিন্ন সুপারমার্কেট পাহারা দিচ্ছেন এবং পুলিশ শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক টহল দিচ্ছে। তবে ৩০ জুলাইয়ের ব্যাপকহারে অভিবাসী প্রবেশের চেষ্টার পরের দিনগুলোর তুলনায় শহরের পরিস্থিতি এখন অনেকটা শান্ত। একই সঙ্গে মাদ্রিদ সমুদ্রে একটি নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন করেছে এবং মূল ভূখণ্ড থেকে ৫০০-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব অতিরিক্ত সদস্য সেখানে অবস্থান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ এম


হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের চুক্তি

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন সমুদ্রসীমা বা রুটের নকশা নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাঁধা এবং আঞ্চলিক উত্তেজনার মাঝে দুই প্রতিবেশী দেশের মধ্যে তিন সপ্তাহের টানা আলোচনা হওয়ার পর এই চুক্তি চূড়ান্ত করা হলো।

শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এটির সত্যতা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই।

ইসমাইল বাঘায়েই বলেন, মার্কিন বাধা থাকা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি এসেছে এবং এর ফলে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে ইরানকে শোচনীয়ভাবে পরাজিত করার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

ট্রাম্পের সেই হুমকির কঠোর জবাব দিয়ে ইরানি মুখপাত্র ইসমাইল বাঘায়েই এবং দেশটির পরাষ্ট্রমন্ত্রণালয় উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে এবং বিদেশি কোনো হুমকির মুখে দেশটি তার জলসীমার অধিকার বাদ দেবে না। এর ফলে, ওমানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ইরান তাদের এই বাণিজ্যিক পথে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখার বার্তা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট, অজিদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ এম


প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট, অজিদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রিন

ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারানোর শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরুন গ্রিনের দায়িত্বশীল এবং কার্যকরী ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে লিড দখল করেছে অজিরা। প্রথম সেশনে ৮২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৩ রান। এতে ১৫ রানের লিডে রয়েছে অজিরা।

রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর টানা আরও ২টি উইকেট তুলে নেন মিরাজ।

২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ রান করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় দেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তিনি সমানভাবে রান সংগ্রহ করেন। সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকান। দ্রুত ফিফটি ছুঁয়ে ফেলেন। অন্য প্রান্তে টপাটপ উইকেট পড়লেও তিনি অটল থেকে লড়াই চালিয়ে গেছেন।

ক্যামেরন গ্রিনকে শেষ দিকে ভালোভাবে সহযোগিতা করেছেন মিচেল স্টার্ক। তাদের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের লিড অতিক্রম করে নিজেদের লিড দখল করেছে। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন। উইকেটের চারপাশে অসাধারণ সব শটে রান সংগ্রহ করেছেন। এখন ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান নিয়ে লাঞ্চে গেছে অস্ট্রেলিয়া। তাদের লিড বর্তমানে ১৫ রানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%