০৪:৩০ এম
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত এক যুবক এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করার ফলে দুজন আহত হয়েছেন।
ঘটনাটি সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঘটে।
থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির পর জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: টেকনাফের নয়াপাড়া পাহাড়ে সশস্ত্র ডাকাতদের গুলিতে সেনাসদস্য নি-হ-তের খবর
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান। এই নিয়ে কথোপকথনের এক পর্যায়ে যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দেন।
এরপর ওই যুবক ও যুবতী প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান। যাওয়ার সময় যুবক বলেন, আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানিয়েছেন, বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।
আরও পড়ুন: জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে, নওগাঁ জেলা পুলিশের, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন