প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বিস্তৃত করার উদ্দেশ্যে, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক। এই সফরের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
দলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা)- বাংলাদেশ কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করা। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
সফরের সময়, আঙ্কারায় প্রতিনিধিদলটি তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির আওতায়, প্রতিনিধিদলটি দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের সঙ্গেও বৈঠক করবে।
আঙ্কারায় আনুষ্ঠানিক বৈঠক শেষে, প্রতিনিধিদলটি ইস্তাম্বুল সফর করবে এবং সেখানকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো পরিদর্শন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন