প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন পাশের নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে অন্তত আটজন মারা গেছেন।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন, যাদের মধ্যে তিনজন দমকলকর্মী রয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেন।
মেয়র এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, ‘এত বড় ক্ষতি প্রকাশের কোনো ভাষা নেই।’
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে বের করার জন্য দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছেন। আকাশ থেকে ধারণ করা ছবিতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করতে দেখা গেছে।
নিউইয়র্কের দমকল বিভাগ পূর্বে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে (জিএমটি রাত ৯টা) ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ে। ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনায় গিয়ে পড়ে, যেখানে তখন মাটি খননের কাজ চলছিল।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএবিসি-টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভবন ধসের প্রায় আড়াই ঘণ্টার মধ্যে ধ্বংসস্তূপ থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৩০-এর দশকে নির্মিত ভবনটি ধসের সময় ভেতরে কতজন বাসিন্দা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশের নির্মাণস্থলে সে সময় কতজন শ্রমিক কাজ করছিলেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
নিউইয়র্ক সিটির দমকল বিভাগের কমিশনার লিলিয়ান বনসিগনোরে জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতটি শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে শিশু নাকি প্রাপ্তবয়স্ক কেউ রয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন