প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে সমন্বয় কমিটির একটি সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
সভায় জেলা প্রশাসক উল্লেখ করেন, "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার।" তিনি আরও বলেন, এই লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারাদেশে কার্যক্রম পরিচালনা করছে। ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে প্রচলিত খাদ্যের রাসায়নিক পরীক্ষা ও অভিযান পরিচালনা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা হচ্ছে।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন