ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কালীগঞ্জে ড্রাগন বাগানে রাতভর এলইডি বাতি, বিদ্যুৎ সংকটে ভোগান্তি


কালীগঞ্জে ড্রাগন বাগানে রাতভর এলইডি বাতি, বিদ্যুৎ সংকটে ভোগান্তি

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ধ্যা নামার সাথে সাথে একের পর এক ড্রাগন ফলের বাগানে হাজার হাজার বৈদ্যুতিক এলইডি বাতি জ্বলে ওঠে। রাতভর এই বাতিগুলি জালিয়ে রাখার কাজ করছেন ড্রাগন ফলচাষিরা।

ড্রাগন ক্ষেতের মালিকদের বিশ্বাস, দীর্ঘ সময় আলো প্রদান করলে ফলন দ্রুত এবং বেশি হয়। তবে, বাগানে ব্যাপকভাবে বৈদ্যুতিক বাতি ব্যবহারের ফলে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ছে। ড্রাগন মূলত গ্রীষ্মকালীন ফল, এবং এই সময়ে উৎপাদন হওয়া ফলনের তুলনায় লাইটিং পদ্ধতিতে বেশি ফলন পাওয়া যায়। এর ফলে ড্রাগন ফল চাষীরা অধিক ফলনের পাশাপাশি ভালো বাজার মূল্যও পেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে। এছাড়া, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করতে এবং সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চাষীদের লাইটিং পদ্ধতি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ খরচে ড্রাগন চাষ করতে দেখা যাচ্ছে। যদিও ড্রাগন দেশের প্রধান অর্থকারী ফসল নয়, তবুও চাষীরা নিজেদের অধিক মুনাফার জন্য লাইটিং পদ্ধতি ব্যবহার করছেন। সাধারণ মানুষের মধ্যে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের এই সময়ে ড্রাগন চাষীদের বৈদ্যুতিক আলোয় চাষাবাদ করার বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। কালীগঞ্জ উপঝেলার কৃষি অফিস জানায়, কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার ৭৯১ জন কৃষক ৪৪৭ হেক্টর জমিতে বর্তমানে ড্রাগন ফল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে ২৫১ জন ড্রাগন ফলচাষি তাদের বাগানে অধিক ফলন পেতে বৈদ্যুতিক আলোর ব্যবহার করছেন।

আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ

কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ড্রাগন বাগানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারিবদ্ধভাবে অসংখ্য বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। ফলে রাতের সময় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রাগন বাগানগুলোতে রাতভর বিপুল সংখ্যক বৈদ্যুতিক বাতি জ্বালানোর ফলে এলাকায় ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে। দিন-রাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।

কালীগঞ্জ শিবনগর গ্রামের বাসিন্দা রহমত আলী অভিযোগ করেন, বিদ্যুৎ সংকটের কারণে রাতে শিশু, বয়স্ক এবং শিক্ষার্থীদের ভোগান্তি বেড়ে গেছে। গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এদিকে, ড্রাগন চাষে রাতের বেলায় বৈদ্যুতিক আলো ব্যবহারের বৈজ্ঞানিক কার্যকারিতা, বিদ্যুৎ ব্যবহারের বৈধতা এবং এর কারণে স্থানীয় বিদ্যুৎ সরবরাহে প্রকৃত প্রভাব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গা, আজমতনগর, শিবনগর, চাচড়া সহ বিভিন্ন গ্রামের মাঠে অনেক ড্রাগন চাষী রাতভর তাদের বাগানে আলো জালিয়ে রাখছেন।

সাধারণ মানুষের দাবি, যেসব ড্রাগন বাগানে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অবৈধ বা অরিয়মিত সংযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও দাবি জানিয়েছেন তারা। চাচাড়া গ্রামের ড্রাগন চাষি খলিলুর রহমান বলেন, ড্রাগন গরম কালের ফল হলেও লাইটিং পদ্ধতিতে চাষ হওয়ায় শীত মৌসুমে এ ফলটি পাওয়া যায়, এবং বাজার মূল্যও ভালো পাওয়া যায়। যার কারণে কৃষকরা শীত আসার আগেই এ পদ্ধতিতে ড্রাগন চাষ শুরু করেছেন। আমাদের এলাকার অনেকেই এখন লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করছে। আমিও আমার এক বিঘা জমিতে লাইটিং করেছি শীতকালে চাষ করবো বলে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া বলেন, ড্রাগন চাষীদের লাইটিং পদ্ধতিতে চাষের ব্যাপারে কৃষি অফিস থেকে কোনো নির্দেশনা প্রদান করা হয় না। যেসব চাষিরা এই পদ্ধতিতে ড্রাগন চাষ করছেন, তারা প্রত্যেকেই নিজেদের সিদ্ধান্তে করছেন।

আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কালীগঞ্জ উপজেলার আবাসিক প্রকৌশলী জয়দ্বীপ সরকার বলেন, সরকারি ভাবে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের তালিকায় কৃষি খাতের বিষয়টি উল্লেখ নেই। তবে, ড্রাগন বাগানে রাতভর বৈদ্যুতিক আলো জ্বলার বিষয়ে কোনো অভিযোগ পেলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ড্রাগন বাগানে রাতভর এলইডি লাইট জ্বালিয়ে রাখার কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে কিনা সে ব্যাপারটি খোঁজখবর নিয়ে দেখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


শৈলকুপায় জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলা ও বাধার অভিযোগে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছে জামায়াত। তারা জানায়, ক্ষমতাসীন দলের কর্মীরা হামলা চালায়, যার ফলে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হয়েছে এবং চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে (আজ) বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। মিছিল শেষে শহরের চৌরাস্তা মোড়ে শৈলকূপা উপজেলা জামাতের আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুরাহ কর্ম পরিষদের সদস্য মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামাতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা জামাতের সাংগঠনিক সম্পাদক জুলকারনাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বুধবারের হামলার ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, গণসংযোগ কর্মসূচিতে হামলা চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


মহেশপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আটক

মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে মহেশপুর থানার পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর শহরের একটি সেলুনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানিয়েছেন, বিএনপির হুদা শ্রীপুর কার্যালয় ভাংচুরের অভিযোগে সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে নিঝুম খাতুন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


মহেশপুরে নিঝুম খাতুন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজ থাকার দীর্ঘ সময় পর কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।

বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, "তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।" তিনি নিঝুমের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ মার্চ ২০২৫ তারিখে নিঝুম নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন। পরে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে নিঝুমের মা জানান, মেয়ের সন্ধান না পেয়ে তারা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক এখনো কাটেনি। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, "কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়।" নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পাবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুনও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

কয়রা সদর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ত্রৈ- মাসিক সভা ২৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুনর্গঠন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য ঝুঁকিপূর্ণ জনগণের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এনগেজ প্রকল্প এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কয়রা ইউনিয়ন সিএসও কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক আবম আব্দুল মালেক। সভাটি পরিচালনা করেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মধুময় সরদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা কমিটির সদস্য সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন কমিটির সদস্য মাওলানা নুরুল ইসলাম সানা, হাফেজ জাহিদুল ইসলাম, প্রভাষক সুব্রত সরকার, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ।

সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সায়ন্তী মুন্ডাকে সভা প্রধান এবং আনারুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব করে কয়রা ইউনিয়ন সিএসও কমিটি পুনর্গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%