প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ লেবাননে একটি চারতলা সরকারি স্কুল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ইসরাইলের বাহিনী। বুধবার সকালে, স্থানীয় সময় নাবাতিয়েহ গভর্নরেটের জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক ডেস্কের খবর অনুযায়ী, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বাহিনী জাওতার আল-শারকিয়াহ গ্রামের কেন্দ্রস্থলে অবস্থানরত শেখ নাঈম মাহদি পাবলিক স্কুলে বিস্ফোরণ ঘটিয়ে সমূর্ণরূপে ধ্বংস করে দেয়।
চারতলা ভবনটির এই ধ্বংসযজ্ঞের ফলে স্কুলটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে হামলার সময়ে সেখানে কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উল্লেখ করেছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর মেলে নি।
দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা নিয়ে যখন নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তখন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের এই ঘটনা সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর ইসরাইলি হামলা ও সামরিক অভিযানের প্রভাবে পূর্বে বেশ কিছু বেসামরিক স্থাপনার ক্ষতি হয়েছে।
স্কুলটি কেন ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। স্কুল ভবনটিতে হামলার আগে সেখানে কোনো সামরিক কার্যক্রম চলছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করার সুযোগও ছিল না।
দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘকাল ধরে চলাকালীন সংঘাতের প্রেক্ষাপটে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন করে স্কুল ধ্বংস হওয়ার ঘটনায় ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের মাত্রা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন