০২:৫২ পি.এম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, দুর্যোগের আগাম প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশের সাফল্যকে ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই মন্তব্য তিনি সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে করেন।
রাষ্ট্রদূত বৈঠকে বলেছেন, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং রেসকিউ সেন্টার উন্নয়নের মতো খাতে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেছেন যে, নির্বাচিত সরকারের সময়ে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন, বিভিন্ন খাতে বাংলাদেশের পাশে থাকার জন্য। তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে ইইউর সহযোগিতা কামনা করেছেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন