ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ব্যাংক অনিবাসী বিনিয়োগকারীদের শেয়ার ইস্যু ও লভ্যাংশ পাঠানো সহজ করল


বাংলাদেশ ব্যাংক অনিবাসী বিনিয়োগকারীদের শেয়ার ইস্যু ও লভ্যাংশ পাঠানো সহজ করল

বাংলাদেশ ব্যাংক একটি পৃথক সার্কুলার জারি করেছে যা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ এবং লভ্যাংশ প্রত্যাবাসনের বিষয়গুলোকে সহজতর করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট (এফইআইডি) এই সার্কুলারটি প্রকাশ করেছে। সার্কুলারে ইস্যুকারী কোম্পানি, বিনিয়োগকারী এবং লেনদেন-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্য করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি কোম্পানি অনিবাসী বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে, ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর জন্য প্রস্তাবিত হারের যৌক্তিকতা ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: এআই খাতে বড় বিনিয়োগ বিশ্ববাজার ব্যবস্থা ধ্বংসের শঙ্কা

অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর জন্য এবং অগ্রাধিকার শেয়ার পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। সার্কুলারে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং ইস্যু ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সুস্পষ্ট করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার জেলার পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


চার জেলার পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার বদলি

নীলফামারী, জামালপুর, বরগুনা এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ মোট ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার জনাব মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, এসআরবির উপ-পরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার হিসেবে এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফারুক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফারুক আহমেদ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়ে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ দ্বারা স্বাক্ষরিত হয়েছে।

এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) পদে থাকা মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের (ওটিএস) পরিবার ও নারী কাউন্সিলের প্রথম উচ্চপর্যায়ের সম্মানসূচক বোর্ড সভা। সভায় অংশগ্রহণ করেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

সম্প্রতি আঙ্কারার চানকায়া ম্যানশনে এই সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘সংহতি থেকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা: তুর্কি বিশ্বে পরিবার ও নারী’। এই বৈঠকে তুর্কি বিশ্বের পরিবার ও নারীদের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এমিনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোত মাহমুদভনা মির্জিয়োয়েভা, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমানের স্ত্রী নিলদেন বেকতাস এরহুরমান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভা।

বৈঠকের মূল প্রতিপাদ্যে তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ ও নারীর উন্নয়নে সহযোগিতাকে আরও সুসংহত করার বিষয়টি আলোচনা করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো সংহতির সম্পর্ককে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়া।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী নেতাদের স্ত্রীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এমিনে এরদোয়ান।

সূত্র: আনাদোলু এজেন্সি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী ‘নিরাপত্তাজনিত কারণে’ শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু অনুষ্ঠান শুরুর কিছু আগে আয়োজকরা এটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও মফিদুল হক জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সারওয়ার আলী বিডিনিউজকে বলেন, ‘আজ বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনীটি বন্ধ রাখা উচিত হবে। তাদের সেই পরামর্শক্রমেই উদ্বোধন আয়োজন স্থগিত করা হয়েছে।’

এদিন বিকেল ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। এর কিছু সময় আগে ১২-১৫ জন পুলিশ এসে নিরাপত্তার কথা বলে অনুষ্ঠান শুরু করতে নিষেধ করেন। পরে আয়োজকরা উদ্বোধন অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘অনুমতি ছাড়া একটা প্রোগ্রাম হচ্ছিল আর কি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের হেল্প চাওয়া হইছে যে, অনুমতি ছাড়া এখানে প্রোগ্রাম হবে না। পরে আমাদের পুলিশ ওখানে গিয়ে জাস্ট দেখভাল করছে আরকি?’

অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাদুঘর কর্তৃপক্ষ নিষেধ করছে কোনো অনুষ্ঠান হবে না।

জাদুঘরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টায় জাদুঘরের ষষ্ঠতলার ৬ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।

প্রদর্শনীটি ৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলার পরিকল্পনা ছিল জাদুঘরের ট্রাস্টিবৃন্দের। বিডিনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহচর, মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে ঢুকে হত্যা করা হয়।

এ প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে সারওয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৬ ডিসেম্বরের পরবর্তী সময়ের ঘটনাবলী নিয়ে সাধারণত অনুষ্ঠান করা হয় না। আজকের প্রদর্শনীটি মূলত জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে প্রস্তুতি পর্ব ও মুক্তিযুদ্ধকালীন তাদের ঐতিহাসিক ভূমিকাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল, এটি কোনো সাধারণ জেল হত্যা দিবসের অনুষ্ঠান ছিল না।’

আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা শঙ্কা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাইনি। নিশ্চয়ই উদ্ভূত পরিস্থিতির সুবিধাজনক বিষয়গুলো বিবেচনা করা হয়েছে, আর আমাদের কাছে নিরাপত্তার বিষয়টির গুরুত্বই সবচেয়ে বেশি।’

এ প্রদর্শনীর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত তো এই ধরনের অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান বা এ ধরনের কোনো আইনতো নেই। এবং এটি তিন-চার দিন আগেই প্রচার হয়েছে। কাজেই শেষ মুহূর্তে এটাই অপ্রত্যাশিত আমাদের কাছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%