প্রিন্ট এর তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪শে নভেম্বর, ২০২৬ইং; ১১:১৩ পি.এম
নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত
নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের টার্ম পেপার উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ. বি. এম. সানাউল্লাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন । এছাড়া অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা তাঁদের নির্ধারিত বিষয়ে গবেষণার মূল বক্তব্য ও পর্যবেক্ষণ তুলে ধরেন। উপস্থাপিত বিষয়গুলোর একটি ছিল " রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের সম্পর্ক এবং আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় এর প্রভাব।" এ উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের ভূমিকা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জবাবদিহি নিয়ে আলোচনা করা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর মধ্যে আরও একটি ছিলো "মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র: পুঁজিবাদী সমাজের সমালোচনা ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ধারণা" এই উপস্থাপনায়, মার্কসের শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, শ্রমিক শ্রেণীর রাজনীতিতে অংশগ্রহণ, পরিশেষে মার্কসের শ্রেণি শোষণহীন সাম্যবাদী সমাজের কথা উল্লেখ করা হয়েছে।
অতিথিরা তাদের বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কোনো বিষয় গভীরভাবে বুঝতে, বিশ্লেষণ করতে এবং নিজের ভাবনা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে উৎসাহ দেবে।
কলেজের অধ্যক্ষ ও বিভাগের শিক্ষকরা আয়োজন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। প্রস্তুতি থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যাঁরা সময় দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন এবং নানাভাবে পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"