প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নাজিরপুর এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের পাঁচজন নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫), যিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১), যিনি শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২) শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০), যিনি কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫), যিনি দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিএনপির অফিস ভাঙচুর, বিস্ফোরক মামলা এবং ঘড় পোরানো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন