প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে মো. শহীদুল্লাহ (৩৭) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। পুলিশ রাইদা পরিবহনের একটি বাস জব্দ করেছে। পাশাপাশি, বাসটির চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম হারুন আর রশিদ।
শহীদুল্লাহর ছোট ভাই জুয়েল রানা জানিয়েছেন, তার বড় ভাই কুয়েত মৌসুমী ইন্ডাস্ট্রিজের ইলেকট্রিশিয়ান ছিলেন। গত শনিবার প্রতিষ্ঠানের কাজে চীন সফরে যান তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন। দুপুরে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজ এলাকায় একটি বাস থেকে নামার পর দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, এ ঘটনায় রাইদা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন