ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সৌদির সঙ্গে জোট গড়তে আগ্রহী ইউক্রেন!


সৌদির সঙ্গে জোট গড়তে আগ্রহী ইউক্রেন!

ইউক্রেন, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা জোট গঠন করতে আগ্রহ প্রকাশ করেছে। এই প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কিইভ যৌথভাবে উন্নত প্রযুক্তির ড্রোন ও বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চায়। রিয়াদের পক্ষ থেকেও এই উদ্যোগে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এটি আনাদোলু এজেন্সির খবর।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে টেলিফোনে এ নিয়ে কৌশলগত আলোচনা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই এই যৌথ জোটের ইঙ্গিত নিশ্চিত করেছেন।

জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেছেন, সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক ড্রোন চুক্তির বিষয়ে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর আলোচনা হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেলে রিয়াদ ও কিইভ উভয়ের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে দুই নেতা একমত হয়েছেন।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

তিনি আরও জানান, আকাশসীমা সুরক্ষিত রাখতে ড্রোন বিধ্বংসী নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির চূড়ান্ত রূপরেখা নিয়ে কথা হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি হতে পারে।

এর আগে, গত ২৬ মার্চ রিয়াদ সফরের সময় জেলেনস্কি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি প্রাথমিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিলেন। ওই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চলাকালে ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানের মতো দেশে ড্রোন প্রতিরক্ষায় সরাসরি কাজ শুরু করেন।

উল্লেখযোগ্যভাবে, রাশিয়ার সঙ্গে দীর্ঘ চার বছরের যুদ্ধে ইউক্রেন প্রতি নিয়ত ইরানি ড্রোনের আক্রমণের মুখোমুখি হয়েছে। এই ধারাবাহিক হামলায় অভিজ্ঞতা অর্জন করে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখন ড্রোন প্রতিরক্ষায় বিশ্বে অগ্রগামী ভূমিকা পালন করছে। বিশেষ করে ইরানি প্রযুক্তি ধ্বংস করতে তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বজুড়ে অনন্য হিসেবে সমাদৃত। এই যৌথ জোটের মাধ্যমে রিয়াদ তাদের আকাশসীমার সুরক্ষা আরও জোরদার করার বড় সুযোগ দেখতে পাচ্ছে।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশে বড় ধরনের রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।

 

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

একই আদেশে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। আর খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব দেয়া হয়েছে।  

 

এছাড়া আলাদা একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


২০২৫ সালে মার্কিন সামরিক অভিযানে ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন

২০২৫ সালে বিশ্বজুড়ে পরিচালিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অভিযানে অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পেন্টাগনের একটি মূল্যায়নের বরাত দিয়ে মার্কিন এক কর্মকর্তা এ তথ্যটি জানিয়েছেন। পেন্টাগনের নিজস্ব হিসাব অনুযায়ী, বিগত বছরের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৪ সালে মার্কিন অভিযানে মাত্র দুই নাগরিক নিহত এবং দুজন আহত হওয়ার তথ্য নথিবদ্ধ করা হয়েছিল।

মার্কিন কংগ্রেসে পেশ করা পেন্টাগনের মূল্যায়নে জানানো হয়, ২০২৫ সালের নথিবদ্ধ বেসামরিক হতাহতের সবকটি ঘটনাই মূলত ইয়েমেনে পরিচালিত তিনটি পৃথক মার্কিন হামলার সঙ্গে সম্পৃক্ত।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিলে ইয়েমেনে চালানো ওই তিন অভিযানের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পর্যালোচনায় দেখা গেছে, এসব হামলায় বেসামরিক ক্ষতির আশঙ্কা ছিল ‘অত্যন্ত প্রবল’। তবে ইয়েমেনে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সেন্টকম জানিয়েছে, বেসরকারি সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েমেনে সংঘটিত আরও অন্তত ১৫টি ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে। মূলত লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানো ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করেই ইয়েমেনে মার্কিন বাহিনীর অভিযান পরিচালিত হয়েছিল।

তবে পেন্টাগনের প্রকাশিত এই নতুন পরিসংখ্যানে কিছু উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানবিরোধী নামে মার্কিন সাদার্ন কমান্ডের চালানো বিতর্কিত হামলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে থাকলেও সেগুলোকে এই বেসামরিক হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। মার্কিন প্রশাসন ওই লক্ষ্যবস্তুগুলোকে ‘নার্কো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল।

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ ও ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ ইতিমধ্যেই পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো সামরিক অভিযানের বৈধতা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফলে পেন্টাগনের এই খণ্ডিত প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও বিশ্বজুড়ে শক্তির অপব্যবহার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ বছরে ঢাকা দক্ষিণের চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


২ বছরে ঢাকা দক্ষিণের চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে আগামী দুই বছরে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। তিনি বুধবার (১২ আগস্ট) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময়ের সভায় এ কথা বলেন। এসময় তিনি আরও জানান, ‘নগরের সমস্যা তুলে ধরার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব সম্পর্কেও গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। সিটি করপোরেশনের সমালোচনাকে আমি কখনোই নেতিবাচকভাবে দেখি না।’ ঢাকার জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘বৃষ্টির পানি দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় পথ বা নিষ্কাশন ব্যবস্থা অনেক জায়গায় নেই। ধানমণ্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের একটি পুরনো পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পুনরায় কার্যকর করতে দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে এ কাজ এক-দুই মাসে শেষ করা সম্ভব নয়।’ জলাবদ্ধতা কমাতে পাম্প কেনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগে কোনো কিছু এলাকায় বৃষ্টির পানি কয়েক দিন জমে থাকত, এখন পাম্পের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে পানি সরানোর চেষ্টা করা হচ্ছে।’ আব্দুস সালাম আরও বলেন, ‘পুরান ঢাকার অনেক ড্রেন পুরনো ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। ড্রেন ও খাল পরিষ্কারের কাজ চললেও বর্ষার কারণে খনন কাজে সীমাবদ্ধতা রয়েছে।’ তিনি জানিয়ে দেন, ড্রেনে পলিথিনসহ নানা ধরনের বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘নাগরিকদের সচেতনতা ছাড়া শুধু সিটি করপোরেশনের পক্ষে জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতার সমস্যা সমাধান করা সম্ভব নয়। দোকানিদের দোকানের সামনে বিন বা বালতি রাখার অনুরোধ করা হয়েছে। সিটি করপোরেশনের কর্মীরা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করবে। কিন্তু অনেক মার্কেট ও হকার এলাকা থেকে রাতে বিপুল পরিমাণ ময়লা ফেলে যাওয়ায় আবারও এলাকা নোংরা হয়ে যাচ্ছে।’ ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘কোথাও পানি জমে না থাকলে মশার লার্ভা জন্মানোর সুযোগ কমে যায়। যেসব ব্যক্তিগত জায়গায় সিটি করপোরেশনের কর্মীরা প্রবেশ করতে পারেন না, সেসব স্থানে সংশ্লিষ্ট মালিক বা ব্যবহারকারীকেই ব্যবস্থা নিতে হবে।’ ফুটপাতের হকারদের বিষয়ে প্রশাসক বলেন, ‘রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতের কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। এসব নির্ধারিত স্থানে হকারদের জন্য টয়লেট ও পরিচ্ছন্নতার সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না। তাদের রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করা যাবে না।’ ব্যাটারিচালিত রিকশার বিষয়ে প্রশাসক বলেন, ‘ঢাকার সব এলাকায় যাতে নির্বিচারে এসব রিকশা চলাচল করতে না পারে, সে জন্য অঞ্চলভিত্তিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট অঞ্চলের রিকশা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই চলবে এবং কিছু সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের পর তা বাস্তবায়ন করা হবে।’ আব্দুস সালাম বলেন, ‘ডিএসসিসির রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সাম্প্রতিক কয়েক মাসে সর্বোচ্চ সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়াতে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। সড়ক নির্মাণসহ বিভিন্ন কাজে সিটি করপোরেশনের ব্যয় থাকলেও সংশ্লিষ্ট কিছু রাজস্ব অন্য সরকারি সংস্থার কাছে চলে যায়। এসব রাজস্বের একটি অংশ সিটি করপোরেশনকে দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকার সমস্যা সমাধানে শুধু সিটি করপোরেশন নয়, ওয়াসা, রাজউক, বিদ্যুৎসহ নগরসেবার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটার পর সময়মতো তা মেরামত না হওয়ায় সিটি করপোরেশনকে সমালোচনার মুখে পড়তে হয়। তাই নগর ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার চেষ্টা চলছে।’ আব্দুস সালাম নাগরিকদের উদ্দেশে বলেছেন, ‘ঢাকা শহরের সমস্যা শুধু প্রশাসক বা সরকারের একার নয়। নগরের বাসিন্দা হিসেবে সবাইকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।’ মতবিনিময় সভার সভাপতিত্বের বক্তব্যে সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ‘আপনি আসার পর সিটি কর্পোরেশনের কাজ অনেক বেড়ে গেছে। agora জনমানুষের জন্য যখন যে ধরনের সার্ভিস প্রয়োজন আপনি তা দিয়ে যাচ্ছেন। আশাকরি আপনার মেয়র হওয়ার আশা পূরণ হবে এবং আপনি জনমানুষের দূর্ভোগে সিটি করপোরেশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।’ সভায় ডুরার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সংগঠনটি অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

 

২০১৯ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক স্থানে অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামসনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করে এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন এবং নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় তাদের সাজা কার্যকর হয়েছে।

তিনি আরো জানান, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের এবং রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

তাদেরকে আজ বুধবার আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ধ্যার সময় সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় কারাগার থেকে ৮৭ জন বন্দী পালিয়ে যাওয়া ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই বছরের ১৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%