ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক


১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক

গত ৬ জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ফলে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা জোরদার করেছে। এর জবাবে, ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে; আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। চলমান এমন অবস্থার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের সমুদয়কাঠি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতা শামসুল হক দিপু

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নেছারাবাদের সমুদয়কাঠি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতা শামসুল হক দিপু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপি নেতা শামসুল হক দিপু। এ সময় তিনি জানান, ইউনিয়নে ইতোমধ্যে ১৫টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদ উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার মোট ১৫০টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলছে, যার অধিকাংশই শেষ পর্যায়ে।”

তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধে শহীদ বাজার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া জলাবাড়ি, ছারছিনা ও আমরাজুড়ি এলাকায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হয়েছে, ফলে এসব এলাকার মানুষ ভাঙনের ঝুঁকি থেকে অনেকটা রক্ষা পাবে।”

শামসুল হক দিপু বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে।”

স্থানীয়রা জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ এবং সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের

 

অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে কিছু সাংবাদিক বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরণের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, আতিকুর রহমান রুমন সূচনা বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব বলেন, গত ১৭/১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন আমরা দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকতে প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। তথাপি কিছু দুঃখজনক সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এই কাজগুলো করা হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করি তারা এ ধরণের তৎপরতা থেকে বিরত থাকবেন।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে রুমন বলেন, এই আন্দোলনের পরিস্থিতি সম্পর্কে আমি সব সময় খোঁজ রাখছি। এ সময় আমি এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বললো, ১৫ জনের মতো। পরে ভিডিওতে দেখলাম ২৫ থেকে ৩০ জন। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝতে পারেন, আন্দোলনকারীদের কিভাবে উস্কানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।

আতিকুর রহমান রুমন বলেন, আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে পরিস্থিতি তৈরি করেছে, দেশকে ঋণে জর্জরিত করে রেখেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যে অকার্যকর করেছে, সেগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন, তাহলে কিভাবে হবে?

তিনি বলেন, আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

জেলায় একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আলোচনা করেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ়করণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর।

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ

ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করা গেলে, ব্যবসায়ের দক্ষতা, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরো বাড়বে।

বিসিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম উদ্বোধনী বক্তব্যে বলেন, "ব্যবসায় দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো জরুরি। এই ধরনের আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা দেবে এবং তাদের ব্যবসায় উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।"

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এফসিএ খন্দকার আতিক-ই-রাব্বানী। তিনি ব্যবসা, শিল্প ও বাণিজ্যে এআই ও ব্লকচেইনের বর্তমান ব্যবহার, সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরেন।

তার উপস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনার স্বচ্ছতা, আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং তথ্যনির্ভরতা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে।

প্রবন্ধ উপস্থাপনের পর, উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ব্যাংকিং, বাণিজ্য, লজিস্টিকস, কর্মসংস্থান ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, "এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়লেও তথ্য সুরক্ষা, দক্ষ জনবল তৈরি ও উপযুক্ত নীতিমালা প্রণয়নের বিষয়গুলো সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।"

সেমিনারে বিসিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল, পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সদস্য, বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিসিসিসিআই জানায়, উদীয়মান প্রযুক্তি নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%