প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান সময়ে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু জন্মের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামিয়া রশীদিয়া ফেনীর মুহতামিম মুফতি শহীদুল্লাহ। তিনি গর্ভাবস্থায় মায়েদের অসচেতনতা, অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে প্রতিবন্ধী শিশু জন্মের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
সম্প্রতি ফেনীর জামিয়া রশীদিয়ায় ‘যৌবন হেফাজতে করণীয় ও বর্জনীয়’ শীর্ষক এক বয়ানে তিনি এসব উদ্বেগের কথা তুলে ধরেন।
মুফতি শহীদুল্লাহ বলেন, বর্তমানে শারীরিক প্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং বিভিন্ন ধরনের অঙ্গহানি সহ নানা শারীরিক জটিলতা নিয়ে শিশুর জন্মের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
এ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের অতিরিক্ত ও অসতর্কভাবে মোবাইল ব্যবহারের বিষয়েও তিনি সতর্ক করেছেন। তাঁর মতে, সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েরা যদি সারাক্ষণ মোবাইলে মগ্ন থাকেন এবং জীবনযাপনে অসচেতন হন, তাহলে গর্ভস্থ সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে মানসিক অস্থিরতা ও বিভিন্ন শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শারীরিক সক্ষমতা, প্রজনন ক্ষমতা ও যৌবনশক্তির ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বয়ানে মোবাইল ব্যবহারে সংযম এবং চোখের হেফাজতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মুফতি শহীদুল্লাহ। তিনি বলেন, দৃষ্টিকে গুনাহ থেকে বাঁচানো, আত্মশুদ্ধি অর্জন করা এবং দৈনন্দিন জীবনে নৈতিক শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন