ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং
শিশুকে বাঁচাতে গিয়ে নিজেও দিলেন প্রাণ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

একটি মুহূর্তেই শেষ হয়ে গেল দুটি জীবন। মায়ের চোখের সামনেই সড়কে ঝরে গেল আট বছরের শিশু আলিফের প্রাণ। তাকে বাঁচাতে ছুটে আসা এক যুবকও মৃত্যুর নির্মম শিকার হলেন। হৃদয়বিদারক একটি সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদীতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে ও মুরগি ব্যবসায়ী বাকিবিল্লাহ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলিফ রূপপুর এলাকা থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ঘুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পরিবারের সঙ্গে দাশুরিয়ার দিকে ফিরছিল। কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিটিকে ধাক্কা দেয়, ফলে শিশু আলিফ সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়।

আরও পড়ুন: বরিশালে জমি বিরোধে সৎ মামাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি

মোটরসাইকেল আরোহী বাকিবিল্লাহ দ্রুত মোটরসাইকেল থামিয়ে শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু ঠিক তখন পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন এসে তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আলিফ ও বাকিবিল্লাহ।

দুর্ঘটনার খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে আহত আলিফের মা আঁখি খাতুন (৩০)-কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত নারীকে হাসপাতালে পাঠান।”

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: পানিতলা হাটে পাতা খেলার নামে অশ্লীল নৃত্যের অভিযোগ, শহীদ মিনার ঘিরে ক্ষোভ

স্থানীয়দের ভাষ্য, শিশুটিকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে এগিয়ে গিয়েছিলেন বাকিবিল্লাহ। কিন্তু মানবিকতার সেই হাত বাড়ানোই শেষ পর্যন্ত তাঁর নিজের জীবনের বিনিময়ে শেষ হয়। এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমানা নিয়ে বিরোধ: গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:০২ এম


সীমানা নিয়ে বিরোধ: গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন নিহত হন। এই ঘটনায় তার অপর ভাই ফারদিন রুহিত আহত হন।

রবিবার (৬ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী এলাকার পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন এবং আহত তার সহোদর ফারদিন রুহিত হলেন ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে।

চিকিৎসাধীন আহত ফারদিন রুহিত জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি তারা আমিন দিয়ে পরিমাপ করে তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেন।

নির্ধারিত সীমানায় দেওয়াল তুলতে গেলে প্রতিবেশী ছানা মিয়া বাধা দেন এবং তার মা ও ছোট ভাই রুমনকে মারধর করেন।

স্থানীয়রা জানান, গার্মেন্টস কর্মী রুহিত ঢাকা থেকে ফিরে রবিবার রাতে কেউ নাকি ছানা মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তার ছেলে রাকিব রুহিত ও রুমনকে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন গুরুতর আহত দুই ভাইকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইলের ঢেউ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:০৮ এম


‘হাই অ্যালার্ট’: ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইলের ঢেউ!

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও তারা জানান।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে বলেছে যে, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বরদাস্ত করবে না। তিনি বলেন, আজ (সোমবার, ৮ জুন) রাতে আগ্রাসনকারীরা তাদের জবাব পেয়েছে।

মোহসেন রেজাই আরও বলেন, এই জবাব তাদের অপকর্ম বন্ধ করার একটি সতর্কবার্তা; যেকোনো নতুন পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর জবাব এবং আরও বড় মূল্য দিতে হবে।

তার এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই ইসরাইলি সামরিক বাহিনী তাদের সবশেষ তথ্যে জানিয়ে দেয়, ‘বিমান বাহিনী (ইসরাইলের) এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।’

তবে ইসরাইলের দিকে ছোড়া ‘অতিরিক্ত উৎক্ষেপণ’ (ক্ষেপণাস্ত্র) শনাক্ত করার কথাও জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাগোস দ্বীপপুঞ্জ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:২১ এম


চাগোস দ্বীপপুঞ্জ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পরিকল্পনা অনুযায়ী চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ হোয়াইট হাউসের মাধ্যমে এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে পারে। হোয়াইট হাউস এখন মরিশাস থেকে সরাসরি এই কৌশলগত দ্বীপপুঞ্জটি কেনার বিষয়ে চিন্তা-ভাবনা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা ব্রিটেনকে বাদ দিয়ে সরাসরি মরিশাসের সঙ্গে আলোচনা করে কৌশলগত সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার নিয়ন্ত্রণ নিশ্চিত করার একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছেন।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসনের মধ্যে দ্বীপপুঞ্জ কেনার ধারণার বিশেষ উল্লেখ রয়েছে। যদিও এটি এখনও ওয়াশিংটনের প্রধান বিকল্প হিসেবে ধরা হচ্ছে না, তবুও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মাধ্যমে বিষয়টি প্রেসিডেন্টের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ইরান সংকট এবং চীনের ক্রমবর্ধমান নৌ-সামরিক সক্ষমতার প্রেক্ষাপটে, বিশ্বব্যাপী কৌশলগত সামরিক ঘাঁটির গুরুত্ব একটি নতুন মাত্রা পেয়েছে। ডিয়েগো গার্সিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দীর্ঘপাল্লার সামরিক অভিযান পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ চীন প্রভাবিত মরিশাসের হাতে চলে গেলে সামুদ্রিক গোয়েন্দাগিরির ঝুঁকি উঁচুতে উঠে যেতে পারে।

ব্রিটেনের পূর্ববর্তী পরিকল্পনা ছিল, চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে হস্তান্তর করা হবে এবং পরে প্রায় ৯৯ বছরের জন্য ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ইজারা নেওয়া হবে। তবে এ চুক্তি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে স্টারমারের পরিকল্পনাকে সমর্থন করলেও পরে ট্রাম্প এর বিরোধিতা করেন। বিশেষ করে ইরান সম্পর্কিত সামরিক অভিযানে ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি না দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকে ট্রাম্প এই চুক্তিকে “দুর্বলতার পরিচয়” এবং “বড় ধরনের বোকামি” বলে অভিহিত করেছেন।

এদিকে, ব্রিটিশ সরকার এখনও মরিশাসের সঙ্গে করা চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিষয়ক ব্রিটিশ মন্ত্রী হামিশ ফ্যালকনার মে মাসে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষে চাগোস দ্বীপপুঞ্জ কেনার কোনো বাস্তবসম্মত সুযোগ নেই।

তবে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিয়েগো গার্সিয়ার কার্যকারিতা বজায় রাখার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক মা-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:২২ এম


ভাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক মা-ছেলে

 

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মা হাজেরা বেগম (৫৮) এবং তার ছেলে সুজন মুন্সি (৩২)।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আফজাল হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সুজন মুন্সি (৩২) এবং তার মা হাজেরা বেগম (৫৮) ঘরে মাদক আছে মর্মে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সুজন মুন্সীর পরিহিত লুঙ্গির ভেতর থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, সুজনের মা হাজেরা বেগমের হেফাজত থেকে কাগজে মোড়ানো ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় ভাঙ্গা থানায় মামলা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%