০৪:০৮ এম
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে এক হাজার ৩০০ কিলোমিটার রেলপথে অবস্থিত এক হাজার ৪৮৮টি লেভেলক্রসিংয়ের মধ্যে ৭৫৯টি আসলে অননুমোদিত। এই হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় ৫১ শতাংশ লেভেলক্রসিং অননুমোদিত রয়েছে।
এমন অননুমোদিত লেভেলক্রসিংগুলোতে দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, অনুমোদিত লেভেল ক্রসিংগুলোর জন্য প্রয়োজনীয় জনবল সরবরাহ করতে পারছে না রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ জুন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, তবুও প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। যেই লেভেলক্রসিং দিয়ে পিকআপটি পার হচ্ছিল, সেটি ছিল অবৈধ।
আরও পড়ুন: আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিল ইসরাইলের প্রেসিডেন্ট
গত ৪ জুন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সামনে অবস্থিত পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে অবৈধ লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস।
একই সময়ে মাইক্রোবাসটি রেললাইনে আটকে পড়ে। পরে মাইক্রোবাসচালক ও যাত্রীরা ট্রেন আসতে দেখে নিরাপদ স্থানে চলে যান। কিন্তু ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের খাদে ছিটকে পড়ে। মাইক্রোবাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে, ২০২৫ সালের ২ আগস্ট কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।
রামুর রশিদনগর লেভেলক্রসিংয়ে ঐ দুর্ঘটনা ঘটেছিল। এছাড়া, রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন অননুমোদিত লেভেলক্রসিংয়ে নানা সময়ে দুর্ঘটনা ঘটছে।
অনুমোদিত লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটার ঘটনা ও ঘটছে। গত ২১ মার্চ রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এরপর জেলা প্রশাসনের তদন্ত কমিটি গেটম্যানদের অবহেলাকে দায়ী করেছিলেন। পরে রেলওয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
আরও পড়ুন: পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চের হুঁশিয়ারি আখতার হোসেনের
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নতুন সড়ক নির্মাণের ক্ষেত্রেও অবৈধ লেভেলক্রসিং নির্মাণ করা হচ্ছে। এসব লেভেলক্রসিং নির্মাণের সময়ে সংস্থাগুলোর সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয় না।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, "যে যার মতো লেভেলক্রসিং তৈরি করছে। এভাবে লেভেলক্রসিং তৈরি করলে তো হবে না। যারা অননুমোদিত লেভেলক্রসিং করছে, তাদের আটকাতে হবে। মানুষের সচেতনতার পাশাপাশি বিভিন্ন অবৈধ লেভেলক্রসিং স্থায়ীভাবে বন্ধ করার দিকে নজর বাড়াতে হবে।"
সূএ: কালের কণ্ঠ
আরও পড়ুন: ‘আসবো আসবো বলে আসবেন না তা হবে না’— হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন