০৩:০৬ পি.এম
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে এই আশংকা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাসে বিঘ্ন ঘটেছে। এর ফলে গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিতে শুরু করেছে। তবে, বিশেষ কৌশল গ্রহণের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানান তিনি।
এসময় তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবিলার লক্ষ্যে সরকার বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, তাই দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে মন্ত্রণালয়।
অতীতের ভুল নীতি এবং তাৎক্ষণিক সমাধানের ফলস্বরূপ আজকের এই সংকট সৃষ্টি হয়েছে, এরকম মন্তব্যও করেন তিনি।
আরও পড়ুন: মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ
অমিত জানান, এক্সিলারেট টার্মিনাল এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। পুরো মাত্রায় সক্ষমতা আনতে ৭২ ঘণ্টার জন্য এটি বন্ধ রাখতে হবে। কিন্তু কখন থেকে বন্ধ করা হবে, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনগণের চরম দুর্ভোগে ভোগান্তির জন্য তিনি বারবার দুঃখ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন