প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের সমন্বিত প্রবৃদ্ধি ও বিনিয়োগ এজেন্ডা এগিয়ে নিতে সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বছরে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্ভাব্য প্রকল্প কর্মসূচি চিহ্নিত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার আওতায় সংস্কার, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সমন্বিত করে দেশের বিভিন্ন অঞ্চলের প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে আজ এই তথ্য জানানো হয়েছে।
সফরকালে এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), সংস্কার ও বিনিয়োগের অগ্রাধিকার এবং ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের বাস্তবায়ন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ইংমিং ইয়াং বলেছেন, বাংলাদেশের উন্নয়নযাত্রা বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদার করা অতি জরুরি। আইজিএনডির মাধ্যমে সংস্কার, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনা উন্মোচনে সহায়তা প্রদান করা সম্ভব।
সফরকালে পরিবহন, লজিস্টিকস, জ্বালানি এবং ডিজিটাল সংযোগের মাধ্যমেও বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিজিটাল সংযোগকে ভবিষ্যৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠককালে এডিবির পরবর্তী সিপিএসের সঙ্গে সরকারের মধ্যমেয়াদি সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার সামঞ্জস্য, বেসরকারি খাতের নেতৃত্বে অর্থনৈতিক বহুমুখীকরণ এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে। এই বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিইনডি বিষয়ক জাতীয় সেমিনারে ইংমিং ইয়াং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেছেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, নগর উন্নয়ন এবং মানবসম্পদে সমন্বিত বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়াতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সফরকালে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ বৈঠকগুলোতে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি, বেসরকারি বিনিয়োগ, জলবায়ু-সহনশীল বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর এবং চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও সহ-অর্থায়ন, কারিগরি সহায়তা, নীতি-সংলাপ এবং আইজিএনডির আওতায় বেসরকারি মূলধন আকর্ষণের বিষয়েও মতবিনিময় করা হয়।
চট্টগ্রাম সফরকালে ইংমিং ইয়াং এডিবির ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং সফরকালে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে ইংমিং ইয়াংয়ের সঙ্গে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন