ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী


সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ অক্ষুণœ রেখে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ। হাইড্রোগ্রাফিক কার্যক্রমের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির সংযোজন, তথ্যব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেয়া আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

তিনি বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় সমুদ্র কেবল ভৌগোলিক সীমানার অংশ নয়; বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় কৌশলগত সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। এই প্রেক্ষাপটে যথাযোগ্য গুরুত্ব ও পেশাদারিত্বের মধ্য দিয়ে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদ্যাপনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক।

আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (আইএইচডি) কর্তৃক এ বছরের প্রতিপাদ্য হিসেবে ‘সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’ নির্ধারণ করা হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ, নির্ভুল ও কার্যকর আদান-প্রদান নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত উন্নয়নের প্রতিফলন নয়; এটি জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। এছাড়া, তথ্যের দ্রুত ও নির্ভরযোগ্য আদান-প্রদানের মাধ্যমে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, র্দ্ঘুটনা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা কেবল একটি ভৌগোলিক পরিসীমা নয়; এটি আমাদের অর্থনেতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা। নিরাপদ নৌপথ নিশ্চিতকরণ, সমুদ্রতলের সঠিক মানচিত্র প্রণয়ন এবং উপকূলীয় অঞ্চলের পরিকল্পিত উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক কার্যক্রম অপরিহার্য ভূমিকা পালন করছে। এ কার্যক্রমের মাধ্যমে নৌচলাচলের ঝুঁকি হ্রাস, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন এবং সামুদ্রিক অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

ডিজিটাল হাইড্রোগ্রাফি, জিওস্পেশাল ডাটা ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় তথ্যপ্রযুক্তির ব্যবহার এ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রোগ্রাফিক জরিপ, ডাটা বিশ্লেষণ এবং তথ্য ব্যবস্থাপনায় পারদর্শী জনবল তৈরি করতে হলে প্রশিক্ষণ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি এর জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বিত, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের সামুদ্রিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগানো এখন সময়ের দাবি। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং সুনীল অর্থনীতি হতে পারে আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।’

প্রধানমন্ত্রী ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খুব শিগগিরই সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে।

ইরানের সাথে এই বৈঠকে যাওয়ার বিষয়টি বুধবার, ২০ জুন ২০২৬, ০৭:৩২ পিএম-এ আপডেট করা হয়েছে। মার্কিন গণমাধ্যম 'ফক্স নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এই সফরের কথা নিজেই নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, "আমি আশা করছি আগামী দু-একদিনের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব।"

যদিও আন্তর্জাতিক এই সফরের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুটা কূটনৈতিক সতর্কতা বজায় রাখেন। তিনি যোগ করেন, "আপনারা জানেন যে, আন্তর্জাতিক সফর ও দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে সবসময়ই কিছু সূক্ষ্ম সমন্বয় এবং কূটনৈতিক প্রটোকল (আনুষ্ঠানিক নিয়মকানুন) মেনে চলতে হয়। তাই দিনক্ষণ কিছুটা পরিবর্তনশীল হতে পারে।"

বিশ্লেষকদের মতে, বর্তমানে চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির ইরানের সাথে আলোচনা করতে যাওয়ার এই সুইজারল্যান্ড সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান এমপি বাচ্চু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান এমপি বাচ্চু

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার গুণগত উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

শনিবার (২০ জুন) সকাল ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ আক্তারুজ্জামান এমপি সভায় বলেন, শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করার পাশাপাশি তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাতেও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি দলের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মো. শহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাসে আসে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলে এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. এম এ কাইয়ুমের হাত ধরে আত্মপ্রকাশ হলো ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ড. এম এ কাইয়ুমের হাত ধরে আত্মপ্রকাশ হলো ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’

তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’। সংগঠনটির উদ্বোধনের পাশাপাশি এদিন নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ জুন) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। এই অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম উল্লেখ করেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার সঙ্গে মানবিক ও সামাজিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করার লক্ষ্যেই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখানে কে কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি মুখ্য নয়। মূল লক্ষ্য হলো ঢাকা-১১ এলাকায় একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা।’ সমাজে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে সোসাইটিভিত্তিক সমাজ গঠনের কমিটিতে তরুণদের অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে অন্য বক্তারা তুলে ধরেন, যুবসমাজকে সংগঠিত করার বিকল্প নেই। মাদকাসক্তি, কিশোর গ্যাং, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় ও বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা উচিত। ‘ইউথ কমিউনিটি ঢাকা-১১’ এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে। সংগঠনের মাধ্যমে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবঘোষিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়না ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা’র সঙ্গে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


চায়না ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা’র সঙ্গে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে চীন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কমের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শনিবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল। এতে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আলিবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া দুটি দেশের প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন।

এসময় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বন্ডেড ওয়্যারহাউজ এবং ফ্রি-ট্রেড জোন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রামে আনোয়ারায় চীনা বিশেষায়িত ইকোনমিক জোন বাস্তবায়নে সরকার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, যেহেতু ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কমের বিশ্বব্যাপী অনলাইনে পণ্য সরবরাহ করে থাকে, তাই তিনি বাংলাদেশের বিভিন্ন পণ্য আলিবাবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে চীন, বিশেষায়িত অঞ্চল এবং সরকার নির্ধারিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন এবং ইনটেক সার্ভিস স্টেশন করার জন্য আহ্বান জানান চেম্বার সভাপতি।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে উভয় দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ গড়ে উঠেছে। এজন্য তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি আলিবাবা ডট কমের বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ই-কমার্স, এআই ট্রেনিংসহ সব ধরনের উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলিবাবার জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন-১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলিবাবা ডট কম বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের প্রায় ৫০ মিলিয়নের অধিক সক্রিয় ক্রেতা রয়েছে। এছাড়া দুই লাখের অধিক সাপ্লাইয়ার্স থেকে দুই বিলিয়নের অধিক পণ্য সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, যেহেতু বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে, তাদের কথা বিবেচনায় রেখে আলিবাবা ডট কমের বাংলাদেশে কীভাবে আরও ব্যবসা সম্প্রসারণ করা যায় সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এগ্রো এবং সী-ফুডের উল্লেখযোগ্য উৎপাদনশীলতা রয়েছে এবং বিশ্বব্যাপী এর চাহিদাও রয়েছে। গাওয়া সামার বলেন, বাংলাদেশে তৈরি পোশাকের বাইরে পণ্য বৈচিত্র্যকরণ ও রপ্তানি এবং ই-কমার্স ও এসএমই উদ্যোক্তাদের আলিবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আলিবাবার সেন্টার উদ্বোধন করা হয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণসহ রপ্তানি বৈচিত্র্যকরণ সংক্রান্ত তথ্য পাবে।

চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এখনও ই-কমার্স উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হয়নি। তিনি জানান এজন্য প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ। তিনি আরও বলেন, আলিবাবা যেহেতু বিশ্বব্যাপী পণ্য সরবরাহ করে, তাই বাংলাদেশে রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ই-কমার্স এর সম্প্রসারণ এবং রপ্তানি বৈচিত্র্যকরণে ভূমিকা রাখতে পারে আলিবাবা ডট কম।

এটি একটি সফল ব্যবস্থা ছিল যেখানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী ও সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), আমান উল্লা আল ছগির (ছুট্টু), মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. আফসার হাসান চৌধুরী (জসিম), মো. জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম ও মো. সেলিম নুর, আলিবাবা ডট কমের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঝাং সুহাই ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার ট্যাং হংজিয়া টিনা, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা, বাংলাদেশস্থ ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ ও কনসালটেন্ট সাজিদ বিন সোলায়মান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%