প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বাজারে গতকাল সোমবার সোনার দাম আরও কমানো হয়েছে। এদিন ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।
এর ফলে, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ২ লাখ ২০ হাজার ৩৮১ টাকা।
এছাড়াও, ১৮ ক্যারেট সোনার ভরি দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন