প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন।
গতকাল রোববার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সম্পর্কিত উপ-কমিটির এক সভার কার্যবিবরণীতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। কার্যবিবরণী অনুযায়ী, জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে সমাপনী অনুষ্ঠানের ঘোষক ও ঘোষিকাদের নির্বাচন, সাংকেতিক ভাষা উপস্থাপন এবং পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠের সার্বিক চেকলিস্ট প্রস্তুতকরণ সংক্রান্ত একটি বিশেষ উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপ-কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। সভায় জানানো হয়েছে, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মার্জিত কণ্ঠস্বর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন দক্ষ উপস্থাপক (নারী ও পুরুষ) নির্বাচন করা হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য ইশারা বা সাংকেতিক ভাষায় উপস্থাপনার জন্য দক্ষ উপস্থাপনাকারীদের নামের তালিকা চূড়ান্ত করার জন্য বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পত্র পাঠানো হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি বা বিকল্প প্রয়োজনে ব্যবহারের জন্য দক্ষ ব্যাক-আপ উপস্থাপকও প্রস্তুত রাখতে হবে।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত অনুষ্ঠানস্থলে নির্বাচিত সকল উপস্থাপকদের নিয়ে একটি চূড়ান্ত মহড়া (রিহার্সাল) সম্পন্ন করা হবে। সভাটি উপকমিটির সদস্য-সচিব ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন