ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমছে: ডব্লিউএফপি


গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমছে: ডব্লিউএফপি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় বর্তমানে ১৪ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্যসংকটে রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, খাদ্য সহায়তার রেশন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। অর্থসংকটের কারণে সহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমাতে বাধ্য হয়েছে ডব্লিউএফপি। এর ফলে গাজার প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবেন।

বার্তা সংস্থা এএফপিকে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেছেন, ‘মানুষ এখনো নিরাপদ নয়। প্রতিদিনই বিমান হামলা চলছে। মানুষকে এখনো বাস্তুচ্যুত হতে হচ্ছে।’

আরও পড়ুন: চীনের কুইয়ার সম্প্রদায়ের নিরাপদ পরিসর সংকুচিত হচ্ছে

তিনি আরও জানান, প্রায় সবারই বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নেই। আর মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

এদিকে, ইসরাইল গাজা উপত্যকায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে খাদ্য সহায়তা কমানোর এ সিদ্ধান্ত এসেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিতের পর চেনাব নদীতে ২ জলবিদ্যুৎ প্রকল্প চালুর প্রস্তুতি ভারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্তব্য করেছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে দেশে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে। দলটির মতে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন বিনিয়োগের আগ্রহ ও আস্থা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুরস্থ জামেয়া হোসাইনিয়া আরজাবাদে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা এসব বক্তব্য তুলে ধরেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

জমিয়তের নেতারা বৈঠকে বলেন, সাম্প্রতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় মাসে দেশে নথিভুক্ত মামলার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৯৬টিতে পৌঁছেছে। এর বাইরে থানায় মামলা না হওয়া অনেক অপরাধমূলক ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থা অব্যাহত থাকলে কেবল জননিরাপত্তাই নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বিনিয়োগ খাতে অচলাবস্থা সৃষ্টি হতে পারে, যা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলবে। এ অবস্থায় জনমনে স্বস্তি ফেরাতে এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

দলের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত খাস কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে মৃত্যুদণ্ড: প্রসেসে ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


সৌদিতে মৃত্যুদণ্ড: প্রসেসে ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনার প্রেক্ষিতে ২ দেশের মধ্যে যোগাযোগে কিছু ঘাটতি বিদ্যমান রয়েছে। তিনি বলেছেন, "ঘাটতিটা কী জন্য হয়েছে, খতিয়ে দেখার জন্য সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চেয়েছি।"

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, "প্রসেসে একটা ফাঁক আছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক-অগ্রহণযোগ্য।" একইসঙ্গে, তিনি উল্লেখ করেন যে, যে অভিযোগে এ দণ্ড কার্যকর হয়েছে, তা হতাশাজনক এবং "কোনোভাবেই গ্রহণযোগ্য না।"

তিনি বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে সই করেছে। তিনি উল্লেখ করেন, "আমাদের নাগরিককে অপরাধী হিসেবে গ্রেফতার করলে, জানাতে হবে।"

দুবাইয়ে সাবেক বিমানবাহিনীপ্রধানের গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যত চোর, সন্ত্রাসী, মানি লন্ডারিং এবং দুনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণ পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসেই: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


এলডিসি উত্তরণ পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসেই: বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণ তিন বছর পেছানো হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি উল্লেখ করেছেন যে, "অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনা না করে আওয়ামী সরকারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের মাশুল গুণতে হচ্ছে।" এই কারণে উত্তরণ পেছানোর বিকল্প নেই।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময় উন্নয়নের পথে রাজনৈতিকভাবে বেশি সরব থাকায় অর্থনৈতিক প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তাই উত্তরণ পেছানোর বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "২০২৯ সালে উত্তরণের পর যেন মার্কেট এক্সেস না হারাই, তা নিশ্চিত করা হবে।" তিনি জানান, রাজনৈতিক ফোকাস থাকায় অর্থনৈতিক বিবেচনায় পিছিয়ে পড়তে হচ্ছে।

সেমিনারে জ্বালানি সংকট মোকাবিলা করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় ব্যবসা-বাণিজ্য সহজ করতে আরজেএসসি অনলাইন করার পাশাপাশি দীর্ঘমেয়াদি লাইসেন্স ব্যবস্থাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য বহুমুখী উদ্যোগের কথা উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%