প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাবনা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও পুঁজিবাজারের উন্নয়নে এর ভূমিকা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে।
বৈঠকটি বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বুধবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাত, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, এর কাঠামো এবং দেশের আবাসন অর্থায়ন ব্যবস্থায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যদি একটি কার্যকর মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তাহলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনরর্থায়ন সুবিধা পেতে সক্ষম হবে। এর ফলে এসব প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আবাসন ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক বন্ধকি ঋণের (প্রাইমারি মর্টগেজ) বাজারও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে বৈঠকে আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারকে কাজে লাগানোর সুযোগ বাড়ানোর বিষয়েও মতামত দেওয়া হয়। এর ফলে আবাসন অর্থায়নে নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি ও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
বিএসইসি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের আবাসন খাতে অর্থায়ন ব্যবস্থা, পুঁজিবাজারের সক্ষমতা, সম্ভাব্য প্রাতিষ্ঠানিক কাঠামো এবং একটি মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন