প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাজারে উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নবনির্মিত আধুনিক মার্কেট ভবন।
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করা হয়।
‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাস্যালিত মার্কেট ভবনটি। এর জন্য এলজিইডি-এর তত্ত্বাবধানে ব্যয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকা।
এ সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গজারিয়াতে এসেছি স্থানীয় সংসদ সদস্যের আমন্ত্রণে। মার্কেট ভবন ও রাস্তা উদ্বোধন করার পর রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পাড়ে আসলাম। ইনশাআল্লাহ আমাদের সরকার এই নদীর ওপর সেতু নির্মাণ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী এবং চিফ ইঞ্জিনিয়ার সেই জায়গাটি পরিদর্শন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবং ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আলম।
এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলজিইডি-এর গজারিয়া উপজেলা প্রকৌশলীর দফতর সূত্রে জানা গেছে, নবনির্মিত এই বহুতল ভবনের নিচতলায় আধুনিক কাঁচাবাজার থাকবে এবং দ্বিতীয় তলায় মুদি পণ্যের দোকান থাকবে। উন্নত বিশ্বের আদলে তৈরি এই মার্কেটে ক্রেতারা একই ছাদের নিচে কাঁচাবাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের মুদি পণ্য কিনতে পারবেন। ভবেরচর বাজারের এই আধুনিক মার্কেটে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারী ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশবান্ধব সোলার প্যানেল এবং আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থায় উন্নত নাগরিক সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় অংশীজনদের মতে, এই মার্কেটটি চালু হওয়ার ফলে এলাকার প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে টাটকা কৃষিপণ্য কেনার সুযোগ পাবেন। এই মার্কেটটি অত্র অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন