ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মঠবাড়িয়ার সাপলেজা বাজারে ভুয়া ডাক্তার গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড


মঠবাড়িয়ার সাপলেজা বাজারে ভুয়া ডাক্তার গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা বাজারে অবস্থিত শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আবু হোরায়রা নামে এক কথিত চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করলেও প্রয়োজনীয় সনদ ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীব দেবনাথ আকস্মিকভাবে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটিতে কর্তব্যরত আবু হোরায়রা (পিতা: মো. মিজানুর রহমান, গ্রাম: পশ্চিম ভাওলকর, জেলা: বরগুনা) নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তার দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য সনদ, নিবন্ধন বা প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসক পরিচয়ে রোগী দেখার পাশাপাশি তিনি নিজের নামের আগে “ডাঃ” উপাধি ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক তদন্তে তার চিকিৎসক হিসেবে বৈধ পরিচয়ের কোনো প্রমাণ না পাওয়ায় আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এবং পরে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, চিকিৎসক পরিচয় ব্যবহার এবং নামের আগে “ডাঃ” উপাধি সংযুক্ত করার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী আরও কঠোর শাস্তির বিধান থাকলেও ভ্রাম্যমাণ আদালত সর্বনিম্ন সাজা প্রদান করেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে এবং এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


“কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ সভা

২০১৬ সালের ১৬ জুন, সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জে ‘জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এই অবহিতকরণ সভার আয়োজন করে।

এনজিএফ’র পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, 'কৃষিখাত বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ণে কৃষির বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই খাতে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে। এ সব সংকট দূর করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও যথাযথ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।'

সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিএফ’র হেড অব মনিটরিং এন্ড ইভালুয়াশেন এসএম মাহবুব আলম। প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ তরিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা। অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর (প্রোগ্রাম) ডেভিড গোমেজ, জেলা মৃত্তিকা অধিদপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শামসুন নাহার রত্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শেখ শরিফুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান তাহমিনা পারভীন, উপজেলার সমবায় অফিসের সহকারী পরিদর্শক শেখ মিজানুর রহমান, কৃষ্ণনগর ইউপি’র মেম্বার নূর হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ৮ হাজার প্রান্তিক সমবায়ী কৃষককে নিয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এটি পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


কয়রায় ইউনিয়ন পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ

 ১৬ জুন, ২০২৬, কয়রা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের ১৩ টি স্থায়ী কমিটির সভাপতির পাশাপাশি ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এই সময় উপস্থিত ছিলেন সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য মাসুম বিল্লাহ,

আবু হুরাইরা খোকন, শেখ আবুল কালাম, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মিজানুর রহমান কোহিনূর, এস এম শফিকুল ইসলাম, মুর্শিদা খাতুন, জাহানারা জামাল, সেলিনা আক্তার লাইলী, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, আনারুল ডাবলু, এস এম মুনছুর রহমান সানা, বিএম আঃ রাজ্জাক, মাওলানা নুরুল ইসলাম, প্রকল্পের মাঠ সহায়ক তুহিন হোসেন, শাহ পরান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিপিএসের সভাপতি নির্বাচিত হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বিসিপিএসের সভাপতি নির্বাচিত হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে, যা দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু হবে।

মঙ্গলবার বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা, এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য (১) হিসেবে নির্বাচিত হন ডা. কাজী দীন মোহাম্মদ।

এছাড়া, বিসিপিএসের নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচনের আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মোল্লাহাটে প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক স্তরের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ইসলামী ফাউন্ডেশন, বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার ও সোমবার (১৫ ও ১৬ জুন) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা প্রশিক্ষণে সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।

জানা গেছে, "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে শিশুদের প্রাথমিক শিক্ষা, সহজ কুরআন শিক্ষা, বয়স্ক শিক্ষার পদ্ধতি এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মোঃ শাহাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%