০৬:০০ এম
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে এক অসাধারণ ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর, নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন জুড বেলিংহাম।
মিয়ামির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলের মাধ্যমে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান বেলিংহাম।
এদিকে, এই গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নরওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গোলের আগে গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের নেওয়া গোলকিক স্টেডিয়ামের স্কাইক্যামের তারে লেগে নিচে নেমে আসে। সেখান থেকেই বল পেয়ে ইংল্যান্ড আক্রমণ করে এবং শেষ পর্যন্ত গোল করে সমতা নিশ্চিত করে। তবুও রেফারি সেই গোলকে বৈধ ঘোষণা করেছেন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও, নির্ধারিত সময়ে আর কোনো গোল আসেনি। পরিস্থিতি অতিরিক্ত সময়ে গড়ানোর কারণে।
অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে মর্গান রজার্সের জোরালো শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সঠিকভাবে আটকাতে পারেননি। তাঁর হাত ফসকে বেরিয়ে আসা বলটি ছয় গজের মধ্যে পেয়ে সহজভাবে জালে জড়িয়ে দেন বেলিংহাম। ঐ গোলই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয়।
এই জয়ে থ্রি লায়ন্সরা সেমিফাইনাল নিশ্চিত করেছে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন