০৫:০৫ পি.এম
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে অগ্নিকাণ্ডের কারণে ‘কমভিউ কনফেকশনারি’ নামের একটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
এলাকার বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার ভিত্তিতে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে মমিনুল ইসলাম বাড়িতে চলে যান। পরবর্তীতে, রাতে ওষুধ কিনতে আসা এক ক্রেতা দোকানটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার
লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬ ১৬:২৩
ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রাণপণ চেষ্টার ফলে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় থেকে জংশন বাজার রক্ষা পেয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম ব্যবহারের ফলে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন দোকানটির স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের সঞ্চয়, ঋণ এবং ব্যবসার মূলধন দিয়ে দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে।
আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই শিশুর
তার দাবি, আগুনে নগদ টাকা, মালামাল, আসবাবপত্রসহ দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজির আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মশু।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মমিনুলের দোকানটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় তার ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।
মজির আহমেদ ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, ‘আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী আবারও ঘুরে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
বিএনপি নেতা মোশারফ হোসেন মশু বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসামে আসবেন। তার সঙ্গে আলোচনাক্রমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ব্যাপারে সোমবার (৩১ আগস্ট) দুপুরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।
আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন