০১:৩১ এম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান গ্রামে এক কৃষি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত কৃষি শ্রমিকের নাম আশরাফ আলী (৪০) এবং তিনি ওই গ্রামের লোকমান হোসেনের পুত্র।
শুক্রবার দুপুরে বেগুনক্ষেতে পানি সেচ দেওয়ার সময় সেচ পাম্পের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, পাঁচ যানবাহনকে জরিমানা হয়,
পুটিজানা ইউনিয়ন পরিষদের সদস্য নমাজ আলী এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফ আলী একজন কৃষি শ্রমিক ছিলেন। তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, বিষয়টি এখনও কেউ জানায়নি। তিনি বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আরও পড়ুন: ডাসারে মানব সেবা ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মুন্না ও সম্পাদক এলেম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন