০৪:৩২ পি.এম
শরীরে তিনটি জটিল রোগ একসঙ্গে বাসা বেঁধেছে। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, পিত্তথলিতে পাথর এবং জরায়ুতে ক্যান্সার। অথচ ৪০ বছর বয়সী সাজেদা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সামর্থ্য নেই। শারীরিক অসুস্থতার কারণে তার উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানকে নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
সাজেদা বেগম দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রুস্তম নগর মহল্লার বাসিন্দা। মাত্র দেড় শতক জমির ওপর একটি জীর্ণ ঘরে তাদের বসবাস। এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাজেদা। গৃহকর্মীর কাজ করে তিনি স্বামী ও দুই সন্তানের মুখে খাবার তুলে দিতেন। সেই সামান্য আয়েই সংসার চলত এবং সন্তানদের পড়াশোনার খরচও জোগাতেন। কিন্তু অসুস্থতার কারণে তার উপার্জনের সামর্থ্য হারিয়ে গেছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জন্ম থেকেই সাজেদা হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে উঠেছেন। তবে তিন-চার মাস আগে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি শনাক্ত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষায় পিত্তথলিতে পাথর এবং জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
একসঙ্গে তিনটি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকে ক্রমাগত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তিনি। স্বাভাবিক চলাফেরা ও পরিশ্রম করতেও কষ্ট হচ্ছে। ফলে গৃহকর্মীর কাজ বন্ধ হয়ে গেছে। আয়-রোজগার না থাকায় এখন দুই বেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।
নিজের চিকিৎসার চিন্তা এবং মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাজেদা। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাজেদা বেগমের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। সবার সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবারের জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন তারা।
সাজেদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার তথ্য:
আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড
ফোন নম্বর: ০১৩০২১৪২৪৩৩
ব্যাংক হিসাব: সোনালী ব্যাংক
হিসাব নম্বর: ০১৮২২৬০১০১৫২০৪
শাখা: হুগলীপাড়া শাখা, পার্বতীপুর, দিনাজপুর
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
রাউটিং নম্বর: ২০০২২৮০৯৭০।।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন