ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চগড়ে ৫ হাজার ৮৯২ কৃষকের ঋণ মওকুফ


পঞ্চগড়ে ৫ হাজার ৮৯২ কৃষকের ঋণ মওকুফ

পঞ্চগড়ের বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও দলিল ফেরত প্রদানসহ ৩০ হাজার গাছের চারা বিতরণ করেছে সরকার। এই সময় ঋণমুক্তির আনন্দে কৃষকদের মুখে হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কৃষকের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ-আসলে সম্পূর্ণ মওকুফ করেছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

রোববার (১৯ জুলাই) পঞ্চগড় জেলার বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষকবান্ধব রাজনীতির ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বল্পসুদে কৃষিঋণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার যে ভিত্তি স্থাপন করেছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই ধারাকে আরও শক্তিশালী করেছিলেন। তার সরকারের সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছিল, শতভাগ সুদ মওকুফ এবং কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তির ব্যবস্থা ছিল, যা কৃষকের অর্থনৈতিক মুক্তির এক ঐতিহাসিক দৃষ্টান্ত।

প্রতিমন্ত্রী আরো জানান, বর্তমান মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই যুগান্তকারী সিদ্ধান্তটি অনুমোদিত হয়। এর আওতায় দেশের প্রায় ১২ লাখ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ঋণমুক্ত হয়েছেন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষিঋণের মূলধন ও সুদ সরকার নিজস্ব অর্থায়নে পরিশোধ করছে। চলতি অর্থবছরে এ খাতে ১,৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বোদা উপজেলায় মোট ৫,৮৯২ জন কৃষক এ সুবিধার আওতায় এসেছেন। এর মধ্যে সোনালী ব্যাংকের পাঁচটি শাখার ২,৪২০ জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পাঁচটি শাখার ৩,৪৭২ জন কৃষকের মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ সরকার পরিশোধ করেছে। এই উদ্যোগের ফলে কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া বহু সার্টিফিকেট মামলা নিষ্পত্তির পথ সুগম হবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ১৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ১৯ জনের

রোববার (১৯ জুলাই) ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে বন্যা ও ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে আকস্মিক বন্যা এবং দুর্যোগে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। ফলে দুই অঞ্চলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক এএফপিকে জানিয়েছেন, নিহত আট জনের মধ্যে চার জনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৌসুমী এই দুর্যোগে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই বন্যায় সরকারি এবং বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জম্মু অঞ্চলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনাসদস্য এবং জরুরি সেবা বিভাগের কর্মীরা জম্মুর রাজৌরি জেলায় ৫ শিশুসহ অন্তত ১১ জনকে উদ্ধার করেছেন।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সতর্ক করে দিয়ে বলেছে, আগামী দুই দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে, দুর্যোগময় পরিস্থিতিতে কাশ্মিরে বার্ষিক হিন্দু তীর্থযাত্রা অমরনাথ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


চাঁদপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি মতবিনিময়

চাঁদপুরের মতলব মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা রোববার (১৯ জুলাই, ২০২৬) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী সহিদুল্লাহর সঞ্চালনায় যথাযোগ্য আলোচনা হয়। সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন সকলের সহযোগিতা থাকলে এ বিদ্যালয়ের লেখা পড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে জেলার মধ্যে মডেল সৃষ্টি করতে পারব। তিনি বৃত্তিপ্রাপ্ত ১৭ জন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমাদের এ ধারা অব্যাহত রেখে আগামীতে আরো ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রধান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আব্দুস শুক্কুর মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সাগর, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন হাজরা, পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রধান, জেলা পুস্তক সমিতির সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা গাজী, মোঃ বশির পারভেজ, মোঃ ফারুক গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুলতান সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন বকাউল, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিজি, ২ নং আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, ও মোঃ মাহাবুব আলম মুন্না।

মতবিনিময় সভায় কমিটির অন্যরা তাদের বক্তব্যে বলেন বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আসেপাশে কিশোর গ্যাং, ইভটিজিং এবং বহিরাগতদের আনাগোনা লক্ষণীয়। প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে তা রোধ করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। বক্তারা আরও বলেন, ম্যানেজিং কমিটিতে যেন কোনভাবেই নেশাগ্রস্থ লোক না থাকে সেদিকে তারা খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার আগে তাঁর যাত্রা সহজ ছিল না। একটি কাজের সূত্রে প্রথম মায়ানগরীতে গিয়েছিলেন তিনি।

প্রায় এক বছর হয়ে গেছে কলকাতায় আসেননি তিনি। কিন্তু এ নিয়ে তাঁর মনে কোনো আক্ষেপ নেই। কারণ, মিশমি দাস জীবনের এমন ব্যস্ততা চেয়েছিলেন। বর্তমানে তিনি মুম্বইতে বাস করছেন। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের হিন্দি সংস্করণে কাজ করছেন তিনি, এবং তার সঙ্গে আরও নানা কাজ যোগ হয়েছে তার ঝুলিতে।

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার পথটি খুব সহজ ছিল না। একটি কাজের সূত্রেই প্রথম তিনি মায়ানগরীতে গিয়েছিলেন। তবে সেই কাজ পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। এর পরও ধৈর্য ধরে ছিলেন মিশমি।

অভিনেত্রী বলেছেন, “মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়া সত্যিই খুব আনন্দের। প্রথম যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম, সেটা বাস্তবায়িত হয়নি। সেই সময় আমি বেশ কিছু দিন কাজ পাইনি। সেই পরিস্থিতি থেকে ফিরে এসে দু’টি প্রথম সারির চ্যানেলে কাজ করছি, তা সত্যিই আনন্দের।”

যে কেউ শিল্পী, বিশেষত অভিনেতারা মুম্বইয়ে এমন কাজের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন। তাই নতুন কাজ নিয়ে খুবই উত্তেজিত মিশমি। তবে কলকাতার সঙ্গে তুলনা করতে একেবারেই রাজি নন তিনি। তিনি বলছেন, “কলকাতার পরিধিটা ছোট। এখানে আমরা প্রায় সবাই একে অপরকে চিনি। টেকনিশিয়ান থেকে রূপটানশিল্পী সবাই। মুম্বইয়ে পরিধিটা অনেক বড়। তাই দুই জায়গার কাজের পরিবেশে আকাশ এবং পাতালের মতো ফারাক।” অডিশনের মাধ্যমে একের পর এক কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর, এই মুহূর্তে কলকাতাতেও ভালো সুযোগ পেলে কাজ করতে প্রস্তুত তিনি। কিন্তু যেহেতু দুই ধারাবাহিকের জন্য তাকে অনেক সময় দিতে হচ্ছে, তাই এখনি বাংলা ধারাবাহিকে অভিনয়ের কথা ভাবতে পারছেন না মিশমি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্বকাপের উন্মাদনার মাঝেও

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চাঁদপুরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চাঁদপুরে

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশের মধ্যেও এই র‌্যালি হয়ে গেল। রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের আহ্বানে শহরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'ফুটবল বিশ্বকাপ জোন' থেকে র‌্যালিটি বের করা হয়। ফুটবলপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর-তরুণ এবং প্রবীণ বয়সী শত শত মানুষ অংশ নেন এই র‌্যালিতে। তাদের হাতে 'ফ্রি প্যালেস্টাইন' ও 'ফ্রি লেবানন' লেখা ফেস্টুন এবং যুদ্ধ বিধ্বস্ত দুটি দেশের পতাকা ছিল। মানবিক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে এই বিক্ষোভ র‌্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরির পাশাপাশি মানবিক সংকটে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। তিনি এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশের জন্য সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%