০৯:২৫ পি.এম
সাংস্কৃতিক বিষয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে একসাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকের শেষে চীনা দূতাবাসের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রদূত সাংস্কৃতিক বিনিময়কে চীন-বাংলাদেশ সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো গভীর করতে সাংস্কৃতিক বিনিময় একটি অনন্য ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন: ফ্যাসিস্টের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নূর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চীন ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়কে আরো উচ্চতায় নিয়ে যেতে একসাথে কাজ করার ব্যাপারে রাষ্ট্রদূত তাঁর আশা প্রকাশ করেছেন।
বৈঠকে বাংলাদেশি পক্ষ রাষ্ট্রদূতের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ভাল ফলাফল বয়ে এনেছে। এই কারণে তারা আরও সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেন।
উভয় পক্ষ সংস্কৃতি ও শিল্পকলা এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও ব্যবহারিক সহযোগিতা জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন