ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের মন্তব্যে বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার


ট্রাম্পের মন্তব্যে বড় ধাক্কা খেল ভারতের শেয়ারবাজার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ হওয়ার কথা ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায়।

এই প্রভাবে বুধবার (৮ জুলাই) অবেশে ভারতের শেয়ারবাজারে দেখা গেছে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন।

দিন শেষে, ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে এসেছে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে বৃহত্তম দৈনিক পতন।

আরও পড়ুন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ইরান এর আগে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই পরিস্থিতিতে নতুন করে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ভারতীয় রুপির মান ০ দশমিক ৬২ শতাংশ কমে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের দামও কমতির দিকে রয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়ার কারণে, তেলের দাম বৃদ্ধি হলে ভারতরে আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করে।

ওয়েলথমিলস সিকিউরিটিজের ইক্যুইটি কৌশল বিভাগের পরিচালক ক্রান্তি বাথিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা জ্বালানি সরবরাহ এবং তেলের দাম নিয়ে। এতে ভারতের বাজার ও অর্থনীতির ওপর বাড়তি চাপ পড়তে পারে। বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষের দিকে বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের শেয়ার বিক্রির কারণে বাজারের পতন আরও তীব্র হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আর্থিক, তথ্যপ্রযুক্তি, তেল ও গ্যাস, অটোমোবাইল এবং এফএমসিজি খাত। এছাড়া তেলের দাম বৃদ্ধির ফলে তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন এবং টায়ার নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা ফাইনালে উঠলে বদলাতে পারে রেফারি, নেপথ্যের কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


আর্জেন্টিনা ফাইনালে উঠলে বদলাতে পারে রেফারি, নেপথ্যের কারণ কী?

চলতি বিশ্বকাপের ফাইনাল পরিচালনার জন্য বিবেচনায় রয়েছেন ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভার।

তবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিলে, সেই দায়িত্ব থেকে সরে যেতে হতে পারে তাকে। এর পেছনে রয়েছে ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুসৃত ফিফার নিরপেক্ষতার নীতি।

নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এই নিয়ম মেনে চলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফকল্যান্ডস (আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত) দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই সংঘাতে আর্জেন্টিনার ৬৪৯ জন সামরিক সদস্য নিহত হন।

দুই দেশের মধ্যে বিষয়টি এখনো অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হওয়ায়, আর্জেন্টিনা সংশ্লিষ্ট ম্যাচে ইংল্যান্ডের কোনো রেফারিকে দায়িত্ব দেয় না ফিফা। একইভাবে ইংল্যান্ডের ম্যাচেও আর্জেন্টাইন রেফারিদের নিয়োগ দেওয়া হয় না।

এই নীতির কারণেই, যদি আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে ইংলিশ রেফারি মাইকেল অলিভার ফাইনাল পরিচালনার সুযোগ হারাবেন।

এর আগে একই পরিস্থিতির শিকার হয়েছিলেন ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলর। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তিনিও শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার সুযোগ পাননি।

চলতি আসরে ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন অলিভার। স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল পরিচালনার মাধ্যমে তার ম্যাচসংখ্যা দাঁড়াবে সাতটিতে, যা বিশ্বকাপে কোনো ইংলিশ রেফারির সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ড।

অন্যদিকে, মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুম উদযাপনও আলোচনার জন্ম দিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উদযাপনের সময় ফুটবলারদের গাওয়া একটি গানে ‘মালভিনাস’ বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রসঙ্গ উঠে আসে।

এবারের বিশ্বকাপে রেফারিং নিয়েও একাধিক বিতর্ক দেখা গেছে। বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন দেশটির কোচ হোসাম হাসান।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছি। কিন্তু ফুটবল সব সময় ন্যায্য হয় না। ফিফা ‘ফেয়ার প্লে’-এর কথা বললেও যা ঘটেছে, তা ন্যায্য ছিল না।"

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর পরও শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফুটবল অঙ্গনে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে অনন্য যে রেকর্ড গড়ার সুযোগ শুধু স্পেনের সামনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


বিশ্বকাপে অনন্য যে রেকর্ড গড়ার সুযোগ শুধু স্পেনের সামনে

চলমান ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে। আক্রমণভাগের ধারালো পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগের অবিশ্বাস্য দৃঢ়তা টুর্নামেন্টজুড়ে তাদের এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

শেষ ষোলোর ম্যাচে স্পেন পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে তারা বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের গোলবার অক্ষত রাখার কীর্তিও ধরে রেখেছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং নকআউট পর্বের দুইটি ম্যাচ খেলার পর মোট পাঁচটি ম্যাচে তারা এখন পর্যন্ত কোন গোলও হজম করেনি লা রোহা।

এবার বিশ্বকাপে বাকী সব দলের মধ্যে অন্তত একবার করে গোল হজম করার নজির রয়েছে। সেই তুলনায় একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্পেন। উনাই সিমনের অসাধারণ গোলকিপিং এবং রক্ষণভাগের চমৎকার সমন্বয় মিলিয়ে প্রতিপক্ষের আক্রমণভাগকে কার্যত নিষ্প্রভ করে রেখেছে স্প্যানিশরা।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে কোনো দলই পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়েও একটিও গোল না খাওয়ার নজির গড়তে সক্ষম হয়নি। ফলে স্পেন যদি তাদের বর্তমানে ক্লিন শিটের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে এবং পুরো আসরে অন্তত একটি গোল না খেয়ে শিরোপা জিতে কিংবা রানার্স-আপ হয়, তবে সেটি হবে বিশ্বকাপ ইতিহাসে একটি অনন্য রেকর্ড।

এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল একটাই, স্পেনের এই অভেদ্য রক্ষণভাগ প্রথম ভাঙবে কোন দল? নাকি কোনো গোল না খেয়েই বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস রচনা করবে লা রোহা? সেই উত্তর মিলবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ আগস্ট কটিয়াদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


১৬ আগস্ট কটিয়াদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে তিনি জাতীয় মৎস্য দিবস উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ কার্যক্রমও সম্পন্ন হবে।

বুধবার (৮ জুলাই) রাতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানটি কটিয়াদীর আচমিতা এলাকায় একটি হ্যাচারিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে দিবসটির উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যক্রম সফলভাবে আয়োজনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজকের এই তথ্য দেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী থেকে ৫২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৪ জন, মিরপুর থেকে ৪১ জন, গুলশান থেকে ২১ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগের মাধ্যমে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%