প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে এসেছে। আজ মঙ্গলবার, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগের কথা জানানো হয়েছে।
শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ এবং রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ১৬ নভেম্বর রাতের বেলায় রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনাগুলোর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মোট ২২টি শাখায় আগুন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদের সঙ্গে বিবিসি বাংলার কথা হয়েছে। তিনি মনে করেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে।
তিনি মন্তব্য করেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের- গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন