প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে কক্সবাজার শহর জামায়াত একটি প্রস্তুতি সভা করেছে।
সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। সভাটি সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
সভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান ও মাওলানা আবদুর রশিদ, সাংগঠনিক সেক্রেটারি শহীদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য আব্দুল মোতালেব মাসুদ, বদিউল আলম, জাহেদুল ইসলাম নোমান, আবু সায়েম মোহাম্মদ ফুরকানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিনিধিরা।
সভায় আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিল সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি, ব্যাপক জনসম্পৃক্ততা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন